ঝালকাঠিতে কলেজ ছাত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে হত্যার দায়ে মো. সোহাগ মীর (২৮) নামে এক যুবকের মৃত্যুদণ্ডেরে আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টায় জেলা দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি সোহাগ…

সরকারের সময়সীমা নির্ধারণের এখতিয়ার ফখরুলের নেই : কাদের

সময় আর নেই, সরকারের সময় শেষ—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য শুধু অসাংবিধানিকই নয়, রাষ্ট্রদ্রোহিতামূলকও বটে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী ও ষড়যন্ত্রনির্ভর রাজনৈতিক দল। তারা অসাংবিধানিক পন্থায়…

যুক্তরাষ্ট্রে আহত শাহরুখ

শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিংয়ে আহত হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দৃশ্য ধারণের সময় নাকে আঘাত পেয়েছেন শাহরুখ খান। সংবাদমাধ্যমটি আরও জানায়, তাঁর নাক থেকে রক্ত ঝরেছে। রক্ত পড়া বন্ধ করতে নাকে অস্ত্রোপচার করা হয়েছে।…

ওয়ারীতে পানির ট্যাংকে মশার লার্ভা

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এ রোগের বাহক এইডিস মশার বিস্তার ঠেকাতে ‘চিরুনি অভিযান’ চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার সকাল ১০টায় ওয়ারীর বলধা গার্ডেন এলাকা থেকে শুরু হওয়া এই অভিযানে এইডিস মশার লার্ভা পাওয়ায় একটি বাড়ির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দক্ষিণের মেয়র শেখ…

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী আগামী ১৭ আগস্ট পরীক্ষা শুরু হবে। প্রথম…

৫ বছরে বেড়েছে দেড় কোটির বেশি ভোটার

দেশে গত পাঁচ বছরে দেড় কোটির বেশি ভোটার বেড়েছে। নতুন এই ভোটাররা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। পাশাপাশি এবার জাতীয় নির্বাচনে দুই হাজার ভোটকেন্দ্র বাড়তে পারে। মঙ্গলবার (৪ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্যমতে, ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ…

ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত অভিযান

রাজধানীকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর শেরে-বাংলা নগর এলাকার পঙ্গু হাসপাতালে ছিনতাইকারীর হামলায় আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল হাসানকে…

চাকরির সুযোগ দিচ্ছে এভারকেয়ার

বেসরকারি চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান এভারকেয়ার হাসপাতালে সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ঢাকাতে অবস্থিত হাসপাতালটিতে ‘স্পেশালিস্ট/রেজিস্ট্রার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান: এভারকেয়ার হাসপাতাল ঢাকা বিভাগ: পেডিয়াট্রিক্স…

হজ শেষে দেশে ফিরেছেন ৫৯২০ হাজি

হজ শেষে সৌদি আরব থেকে তিন এয়ারলাইন্সের মোট ১৬টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন হাজি। এই ১৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৭টি। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত ৪২তম…

সংস্কৃতি চর্চায় প্রযুক্তি ব্যবহারের আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব সংস্কুতিকে ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। তাই সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করার আহবান জানান তিনি। মঙ্গলবার (৪ জুলাই) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা…