অভিমান ভুলে আবারও কি মাঠে ফিরবেন তামিম
প্রথমে কঠিন গলা কিছুক্ষণ পর কান্নায় ধরে এল। চোখ ভিজল। নোনা জল তার বুকে জমানো অভিমানের কথা অনুচ্চারে বলে গেল। আর তামিম ইকবালের কণ্ঠে উচ্চারিত শব্দগুলো জানিয়ে দিল বাংলাদেশের ক্রিকেটের সুন্দর এক অধ্যায়ের সমাপ্তির কথা। বৃহস্পতিবার ( ৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে…