উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে প্রাণ গেল ৫ জনের
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হওয়ার খবর জানিয়েছে এপিবিএন ও পুলিশ। শুক্রবার ( ৭ জুলাই ) ভোর সাড়ে ৫টায় বালুখালীর ৮ (পূর্ব) নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ‘সন্ত্রাসী’দের মধ্যে এ গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।…