নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ অপরাধ করেছেন দাবি করে তার বিরুদ্ধে মামলা করার আবেদন হয়েছে থানায়। শুক্রবার ( ৭ জুলাই) বিকালে ঢাকার শাহবাগ থানায় এ নিয়ে মামলা করতে চেয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল…

সেপ্টেম্বরে খুলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ: কাদের

ঢাকার যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী সেপ্টেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এই উড়াল সড়ক দিয়ে মোটরসাইকেল ও থ্রি-হুইলার চলবে না বলে জানিয়েছেন তিনি। শনিবার (৮ জুলাই)…

বেইজিংয়ের সমালোচনায় মার্কিন অর্থমন্ত্রী

মার্কিন প্রতিষ্ঠানে চীনা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন।  তিনি বলেছেন, ওয়াশিংটন এবং তার মিত্ররা বেইজিংয়ের ‘অন্যায় অর্থনৈতিক চর্চার’ বিরুদ্ধে লড়াই করবে।  দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য বেইজিংয়ে কূটনৈতিক সফর করছেন মার্কিন অর্থমন্ত্রী। চার দিনের সফরে…

ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে চিকিৎসকরা

মাসিক ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন ট্রেইনি চিকিৎসকরা। শনিবার বেলা ১১টা থেকে ধর্মঘট পালন করছেন তাঁরা। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশও করছেন। ট্রেইনি চিকিৎসকরা জানান, তাঁরা মাসে ২০ হাজার টাকা ভাতা পান। এ ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি তাঁদের। পোস্ট…

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে অনিশ্চয়তা

চতুর্থ বারের মতো স্থগিত করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন। আগামী ৩১ জুলাই নগরীর কিং অব চিটাগাং কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের কারণে কেন্দ্র থেকে মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ইউনিট, ওয়ার্ড ও…

ন্যাটোর আসন পাওয়ার যোগ্যতা রাখে ইউক্রেন: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ন্যাটোর আসন পাওয়ার যোগ্যতা রাখে ইউক্রেন। এ সময় রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ওপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। ইস্তাম্বুলে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব বলেন এরদোয়ান। তিনি বলেন, ‘এতে কোনও সন্দেহ নেই যে…

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ জন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস রংপুর…

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রোববার (০৯ জুলাই) খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে চলতি জুলাই মাসে ঢাকাসহ প্রায় সারা দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু। এ অবস্থায় ডেঙ্গু-ভীতি নিয়েই ক্লাসে যাবে শিক্ষার্থীরা। ঝুঁকিতে থাকবে কোমলমতি শিশুরা। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে।…

ব্রাজিলে আবাসিক ভবন ধসে নিহত ৮

ব্রাজিলে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়াও আরো ৫জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা শুক্রবার সন্ধ্যায় জীবিতদের জন্য ব্যাপকভাবে অনুসন্ধান চালায়। নিহতের মধ্যে ৪ বছর এবং ৫ বছর বয়সী দুটি ছোট শিশুও রয়েছে। শনিবার আলজাজিরার এক…

দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ হাজি

হজ শেষে সৌদি আরব থেকে তিন এয়ারলাইন্সের মোট ৬৪টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ জন হাজি। এই ৬৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৭টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৫টি। শুক্রবার (০৭ জুলাই) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল…