আমরা কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের উদ্যোগ নিয়েছে।  আমরা প্রকৃতপক্ষে কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। আমাদের দৃষ্টিভঙ্গি শুধু আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। বুধবার (১২ জুলাই) পটুয়াখালীর কলাপাড়ায়…

নয়াপল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়া পল্টন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না। আজ বুধবার (১২ জুলাই) দুপুর থেকে ওই এলাকায় মোবাইলে থ্রিজি ও ফোর জি সেবায় বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না। ভয়েস কলের ক্ষেত্রেও নেটওয়ার্ক বিঘ্ন…

ন্যাটোর ঘোষনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের

চীনকে নিয়ে ন্যাটোর ঘোষনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। জোটের এই অবস্থানের সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নের চীনা মিশন অভিযোগ করেছে, ন্যাটো ইচ্ছাকৃতভাবে চীনের অবস্থানকে বিকৃত করছে এবং দেশটির সুনামহানি করতে চাইছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এদিকে  লিথুয়ানিয়ার রাজধানী…

আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতেই দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। এক সময় তা চেয়ার ছোড়াছুড়ির পর্যায়ে চলে যায়। বুধবার (১২ জুলাই) দুপুরে সমাবেশ শুরুর সময় মঞ্চের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ ঘটনার সূত্রপাত হয়।…

নবনির্মিত রেল স্টেশনে ইয়াবার হাট, দুই যুবক আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে ২ যুবককে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ জুলাই) রাতে উপজেলার নবনির্মিত আধুনগর রেললাইন স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আর আজ বুধবার (১২ জুলাই) সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা…

লাল সবুজের জার্সিতে মাঠ কাঁপানোর অপেক্ষায় জাপানি কন্যা

মা জাপানি, বাবা বাংলাদেশি । এমন দম্পতির কন্যা মাতসুশিমা সুমাইয়া। জাপানে জন্ম নেওয়া এই কিশোরী বাংলাদেশের মহিলা জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সুমাইয়ার অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে। বসুন্ধরা কিংসের জার্সি গায়ে নারী ফুটবল লিগে খেলা সুমাইয়াকে তুলে আনে বাফুফে। বাফুফের ক্যাম্পে আছেন অনেক দিন ধরেই। এবার…

জুনে ৫৫৯ দুর্ঘটনায় সড়কে ঝরলো ৫১৬ প্রাণ

দেশে গত জুন মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৫৯টি। এসব দুর্ঘটনায় ৫১৬ জন নিহত এবং ৮১২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১১৪ শিশু ও ৭৮ নারী রয়েছে। এসময়ে ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৯ জন নিহত হয়েছেন।  এছাড়ার ১২টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও সাত জন নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে ৩৮টি কুরবানির গরুর মৃত্যু হয়েছে। তাছাড়া…

বায়তুল মোকাররমে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শুরু হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে এ…

আওয়ামী লীগ-বিএনপির সমাবেশে দুর্ভোগ রাজধানীবাসীর

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ব্যাপক দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বড় দুই রাজনৈতিক দলের সমাবেশের কারণে সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অসংখ্য গাড়ি ঢুকে রাজধানীতে। এতে সকালে রাজধানীতে গাড়ির চাপ ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে…

বিএনপির সমাবেশ শুরু

নির্বাচনকালীন সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে সমাবেশ শুরু করেছে বিএনপি। বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। রাজধানী ও বিভিন্ন এলাকার নেতাকর্মীরাও…