সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে হাইকোর্টে দুদক

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক। বৃহস্পতিবার (১৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। গত ১ জুন ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক…

বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে : জয়

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় নিজ ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন জয়। ওই পোস্টের ক্যাপশনে এ মন্তব্য করেন তিনি। জয়…

সেলস অফিসার নেবে এসএমসি

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) পদের নাম: সেলস অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত…

মালয়েশিয়া থেকে এলএনজি আমদানি করবে বাংলাদেশ

মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলার প্রস্তাবকে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে। বুধবার (১২ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা…

জেলেই বন্ধুত্ব-প্রেম, মুক্তি পেয়েই বিয়ে

ভারতের বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে আটক থাকা অবস্থায় আসামের যুবক আবদুল হাসিম ও নায়িকা বীরভূমের শাহানারা খাতুনের পরিচয় হয়! সেই পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, প্রেম। আর সেই প্রেম পরিণতি পায় বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে। বুধবার (১২ জুলাই) সেই দুই বন্দি আবদুল হাসিম ও মাহানার চারহাত…

কিশোরীর ‘আপত্তিকর’ ছবি নেওয়ার অভিযোগ বিবিসির উপস্থাপকের বিরুদ্ধে

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে গত পরশুদিন অভিযোগ ওঠে, অর্থের বিনিময়ে ১৭ বছর বয়সী এক কিশোরীর আপত্তিকর ছবি নিয়েছেন তিনি। বিবিসির কোন কর্মী এমন কাজ করলেন? এ নিয়ে দুইদিন ধরে দেশটিতে ব্যাপক আলোচনা চলছিল। এরমধ্যে জানা গেল, অভিযুক্ত ওই উপস্থাপকের নাম হু এডওয়ার্ডস। তার স্ত্রীই এক…

দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার (১২ জুলাই) পর্যন্ত দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১২৭টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এই সময়ের মধ্যে সৌদি আরবে ১০৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৭৮ জন, নারী ২৫ জন। বৃহস্পতিবার সরকারের হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে,…

চাকরি যাওয়ায় এমডি-সিইওকে খুন করলেন সাবেক কর্মী

চাকরি যাওয়ার জেরে অফিসে ঢুকে এমডি ও সিইওকে তলোয়ার দিয়ে খুন করেছেন সাবেক এক কর্মী। বুধবার (১২ জুলাই) এমনই এক নৃশংস ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু পুলিশের ডিসিপি নর্থ ইস্ট লক্ষ্মী প্রসাদ জানান, এয়ারোনিক্স ইন্টারনেট কোম্পানির এমডি ফণীন্দ্র সুব্রক্ষ্মন্য ও সিইও বিনু কুমারকে তলোয়ার দিয়ে…

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ জেনারেল নিহত

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ সিনিয়র জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন সিনিয়র…

তিস্তায় বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টায় ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৯ সেন্টিমিটার…