স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশ আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ না ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (১৪ জুলাই) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাতিজি অভিনেত্রী জয়ীতা মহলানবীশ। তিনি তার ফুফুর বিদেহী আত্মার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেন।…