সৌ‌দিতে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে সাত বাংলাদেশিসহ নয়জন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদির হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতরা বাংলাদেশিরা হলেন আরিফ মো. সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার…

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ৪

বগুড়ায় ট্রাকের ধাক্কায় চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) সকালে আদমদীঘিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও…

সিএমপিতে ডেঙ্গু আতঙ্ক, ৫২ পুলিশ আক্রান্ত

চট্টগ্রামে এখন ডেঙ্গুর মহাবিপদ চলছে। দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুর আতঙ্ক ভর করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশেও (সিএমপি)। এ পর্যন্ত সিএমপির ৪২ জন ও জেলা পুলিশের ১০ জন সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে…

রহস্যময় লুকে মেহজাবীন!

টিভি নাটকের কুইনখ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বর্তমানে অবকাশযাপন করছেন যুক্তরাষ্ট্রে।  কয়েক দিন ধরে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরছেন, আর বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধারণ করে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। কিন্তু শুক্রবার (১৪ জুলাই) বিকালে হঠাৎ চমকে দিলেন তিনি।  একটি পোস্টারে একেবারে ব্যতিক্রম…

মেসির জন্য বিশেষ অনুষ্ঠানের গাইবেন শাকিরা!

ইন্টার মায়ামির হয়ে রোববার (১৬ জুলাই) অভিষেক হয়ে যেতে পারে লিওনেল মেসির।  ইতোমধ্যেই তিনি পৌঁছে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায়।  মেসির আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম। তার উদ্যোগেই বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে যুক্তরাষ্ট্রে পা…

বুলবুল মহলানবীশ আর নেই

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ।  দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (১৪ জুলাই) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ভাতিজি অভিনেত্রী জয়ীতা মহলানবীশ।  তিনি তার ফুফুর বিদেহী আত্মার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেন। বুলবুল মহলানবীশ…

শেষ ওভারের নাটকীয়তায় জিতলো বাংলাদেশ

অসাধারণ বোলিংয়ের পরও চ্যালেঞ্জিং স্কোর আফগানিস্তানের। সেই রান তাড়া করতে গিয়ে ৪ উইকেটে ৬৪ বাংলাদেশের। এমন সমীকরণে ম্যাচে বাংলাদেশের হাল ধরেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। তারা দুজনে মিলে যোগ করেন ৭৩ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু শেষ ওভারে হ্যাটট্রিক করে…

ফের প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জমালো যুবারা

রাজশাহীতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ফের জয়লাভ করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুক্রবার (১৪ জুলাই) জেলার শহীদ এএইচএম কামারুজ্জামান রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠালে তারা ১২৮ রান তুলতে সক্ষম…

চট্টগ্রাম জেলা ইয়ুথ ও মহিলা দাবা চ্যাম্পিয়নিশপ উদ্বোধন

চট্টগ্রামে জেলা দাবা, জেলা ইয়ুথ ও মহিলা দাবা চ্যাম্পিয়শিপ শুক্রবার (১৪ জুলাই) দুপুরে সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হয়েছে।  প্রধান অতিথি হিসেবে উক্ত চ্যাম্পিয়নশিপসমূহের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীমের…

চট্টগ্রাম একাডেমি কাপ ফুটবলের মতবিনিময় সম্পন্ন

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) এর অনুষ্ঠিতব্য একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাডেমিসমূহের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল…