যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী নিহত হয়েছেন। তার নাম পারভিন সুলতানা বেলী (৫৮)। এ ঘটনায় আহত হন তার ভাতিজা ও আইনজীবীর সহকারী সাখাওয়াত হোসেন হিমেল (৪১)। রোববার (১৬ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পারভিন সুলতানাকে…

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচন ২ সেপ্টেম্বর

নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসনটিতে ভোটগ্রহণ করা হবে আগামী ২ সেপ্টেম্বর। রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মো.…

বিএনপির পদযাত্রা ও সমাবেশে ডিএমপির অনুমতি

রাজধানীতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৬ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টারে কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি। তবে…

রিট শুনানির আগেই ভারত চলে গেলেন সম্রাট

আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট চিকিৎসার জন্য ভারত চলে গেছেন। গতকাল শনিবার রাতে তিনি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে চলে যান। রোববার (১৬ জুলাই) তার বিদেশ যাওয়া ঠেকাতে দুদকের দায়ের করা আবেদনের শুনানিতে আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী হাইকোর্টকে এ তথ্য…

ট্রেন থামিয়ে শ্রমিকদের অবরোধ

চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল-যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ১০টায় এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে…

খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ২০ আগস্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য ২০ আগস্ট দিন ধার্য করেছেন দেশটির আদালত আদালত। রেববার(১৬ জুলাই) এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তার…

বিএনপি-জামায়াত চায়নি দেশের মানুষ শিক্ষিত হোক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৪ বছরে শিক্ষাখাতের আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনেছে। দেশের মানুষ শিক্ষিত হোক, বিএনপি-জামায়াত তা চায়নি। মানুষকে অবদমিত করে ক্ষমতা দখলই বিএনপির লক্ষ্য। ২০০৮ সালের আগে…

নৃত্য শিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো

মানবপাচার আইনের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো। আগামী ২ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৬ জুলাই) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা…

মায়ের কাছে থাকবে জাপানি দুই শিশু

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা মা নাকানো এরিকোর জিম্মায় থাকবে। এই দুই শিশুর বাবা ইমরান শরীফের করা আপিল খারিজ করে দিয়েছেন ঢাকা জেলা জজ আদালত। রোববার ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভুঁইয়া বাবার আপিল খারিজ করে এ রায় দেন। জাপানি মা নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত…

দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১০৭ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে শনিবার (১৪ জুলাই) মারা গেছেন ১ জন। সর্বশেষ মারা যাওয়া হাজির নাম আব্দুস সাত্তার মোল্লা। তার বয়স হয়েছিল ৭০ বছর। ধর্ম মন্ত্রণালয়ের হজ…