সৌদি আরব সফরে জাপানের প্রধানমন্ত্রী

সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।  সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রবিবার (১৬ জুলাই) বৈঠক করেছেন তিনি। খবর আরব নিউজের। জেদ্দার আল-সালাম প্রাসাদে কিশিদাকে স্বাগত জানান যুবরাজ সালমান।  জাপানের প্রধানমন্ত্রীর জন্য আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ঢাকা-১৭ আসনে নির্বাচিত আ. লীগের আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। তার প্রতীক হচ্ছে একতারা।…

নিষেধাজ্ঞা অমান্য করে বাজারজাত, আনোয়ারায় ১৩ মণ সামুদ্রিক মাছ জব্দ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে বাজারজাত করার দায়ে বিভিন্ন প্রজাতির ১৩ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করা…

‘জাতীয় ঐক্য, সংহতি রক্ষায় ফটোসাংবাদিকদের ভূমিকা ঐতিহাসিক’

জাতীয় ঐক্য, সংহতি রক্ষায় ফটোসাংবাদিকদের ভূমিকা ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। আজ সোমবার (১৭ জুলাই) বেলা ১২টার সময় চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩৭তম বর্ষপূর্তিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেয়র বলেন, ৫২’র…

এই সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব না : হিরো আলম

‘জয় বাংলা’ স্লোগান তুলে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা। এর আগেও বিভিন্ন নির্বাচনে তিনি হামলা-মারধরের শিকার হন। বর্তমান সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে হিরো আলম বলেন, এই সরকারের অধীনে জীবনে আর…

অশান্তির খবর পাইনি, সুষ্ঠু ভোট হয়েছে: ইসি আলমগীর

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন ও ৭৮টি স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনও অশান্তির খবর আমরা পাইনি। প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট শেষ হয়েছে। সোমবার (১৭ জুলাই) নির্বাচন ভবনে ভোট নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এমন…

উপনির্বাচনে ভোটার কম হয়, বেশি হলেই অস্বাভাবিক: তথ্যমন্ত্রী

জাতীয় নির্বাচনের মাত্র ৫ মাস আগে উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে এটাই স্বাভাবিক। বেশি হলে সেটাই অস্বাভাবিক হতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশসহ সব দেশেই উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়। সোমবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়েীসব কথা বলেন তিনি।…

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১৭ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮৯ জন। সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য…

১০৮ কেন্দ্রে এগিয়ে আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফলে মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন ২৪৪২১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফুল আলম পেয়েছেন ৪৮৮৫ ভোট। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও…

৭৪ কেন্দ্রের ফল: নৌকা ১৪৪৭১, একতারা ৩০৪৫

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজে স্থাপিত নির্বাচনী তথ্য/ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা করা হচ্ছে। বিকেল থেকে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান কেন্দ্রে…