হজে গিয়ে ১১৪ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মঙ্গলবার পর্যন্ত ১১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের মধ্যে পুরুষ ৮৯ জন এবং নারী ২৫ জন। মক্কায় মারা গেছেন ৯৪ জন, মদিনায় সাতজন, জেদ্দায় একজন, মিনায় ৯ জন, আরাফায় দুইজন ও মুজদালিফায় একজন। সৌদি আরবের আইন অনুযায়ী, এদের ওই…

এবার তারুণ্যের সমাবেশ করবে যুবলীগ

‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগানে বিএনপির তিন যুব-ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজধানী ঢাকাসহ ছয়টি বড় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ করেছে। এর প্রতিবাদে ‘যুব তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে আগামী ২৭ জুলাই  সমাবেশের ঘোষণা দিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।…

ড. ইউনূসকে ১২ কোটি টাকা কর দিতেই হবে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা বাবদ ১২ কোটি টাকা দানকর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দিতেই হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে ড. ইউনূসের পক্ষে করা সময় আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। গত ১৭ জুলাই প্রধান বিচারপতি…

মেক্সিকোতে নেশাগ্রস্ত যুবকের অগ্নিসংযোগ, নিহত ১১

মেক্সিকোতে একটি বারে মদ্যপ এক ব্যক্তির দেওয়া আগুনে পুড়ে নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। দেশটির উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে শনিবার (২২ জুলাই) সকালে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। নারীদের অসম্মান করায় তাকে বার থেকে…

ইতালির পথে প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে ফুড সিস্টেম সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রীর এই সফর। রোববার (২৩ জুলাই) ভোরে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। দোহায় ট্রানজিট বিরতির পর কাতার…

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাসের হেলপার ও সুপারভাইজারের। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। রোববার সকালে উপজেলার আহম্মদপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন ও পাবনা থেকে আসা…

অভিষেকে মিয়ামিকে জেতালেন মেসি

ইন্টার মিয়ামির জার্সিতে বহুল প্রতীক্ষিত অভিষেক হয়ে গেল লিওনেল মেসির।  মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি দিয়েই অভিষেকও রাঙিয়েছেন তিনি।  নতুন ঠিকানায় মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন এ আর্জেন্টাইন অধিনায়ক। শনিবার (২২ জুলাই) ভোরে ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপে ইন্টার মিয়ামির মুখোমুখি হয় ক্রুজ…

আন্তর্জাতিক ক্রিকেটকে থিরিমান্নের গুডবাই

সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন লাহিরু থিরিমান্নে।  এরপর আর খেলতে পারেনি জাতীয় দলের জার্সিতে।  তাই সব আশা ছেড়ে দিয়ে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন শ্রীলংকান এই ব্যাটার।  সামাজিক মাধ্যমে নিজের বিদায় নেওয়ার সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন থিরিমান্নে। তিনি লিখেছেন, ‘গত কয়েক বছর ধরে…

আন্তঃজেলা ভলিবল শুরু

১৪টি জেলা দলের অংশগ্রহণে শুরু হয়েছে আ্ন্ত:জেলা ভলিবলের চূড়ান্ত পর্বের খেলা। শনিবার (২২ জুলাই) শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম।  এ সময় সহ-সভাপতি এমএ রাজ্জাক খান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও…

জয় দিয়ে লিগ শেষ করল পুলিশ মোহামেডান ও রাসেল

শেষ ম্যাচে জয় দিয়ে লিগ মৌসুম শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও পুলিশ এফসি।  শনিবার (২২ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় ইতিমধ্যে রেলিগেটেড হওয়া মুক্তিযোদ্ধাকে ৩-২ গোলে হারিয়েছে শেখ রাসেল। কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে রহমতগঞ্জ…