৯৬ শতাংশ ভোটে জয়ী পেয়ারুল

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম। সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম ২৫৭৪ ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নারায়ন রক্ষিত পেয়েছেন ১১৭ ভোট। নির্বাচনে…

অভিনেতা মাসুম আজিজের ইন্তেকাল

বরেণ্য অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। টানা চারদিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, আজ সোমবার বেলা ২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঞ্চ ও…

দুর্ভিক্ষ থেকে বাঁচতে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে রক্ষা করতে যার যতটুকু জমি আছে তাতে চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে খাদ্য সংকট দেখা দিয়েছে সেখান থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। যার যতটুকু জমি আছে আপনারা তাতে কিছু না কিছু চাষাবাদ করেন। বিশ্ব…

কাপ্তাই হ্রদে স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের উপরে অবৈধ স্থাপনা নির্মাণ ও মাটি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্টদের আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে হ্রদের সীমানা জরিপ করারও নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো.…

দক্ষিণ জেলা যুবলীগ: আলোচনায় কারা, এগিয়ে কারা

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের আসন্ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন নতুন-পুরাতন ছয় নেতা। তাদের নিয়ে চলছে নানা সমীকরণ। ছয় প্রার্থীকে নিয়ে আলোচনা চললেও যুবলীগের কেন্দ্রীয় ঘোষিত আগস্ট মাসের কর্মসূচিতে দেখা মিলেনি তাদের। জানা যায়, শোকের মাস আগস্টে আওয়ামী যুবলীগ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা…

মইজ্জারটেকের অবৈধ সিএনজি স্টেশন উচ্ছেদ করলো প্রশাসন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবৈধভাবে সিএনজি স্টেশন ও স্থাপনা গড়ে ওঠার কারণে যানজটের সৃষ্টি হয়। সেই অবৈধ স্টেশন ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকার চারপাশে গড়ে ওঠা…

সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে সিইউজে

চট্টগ্রামে সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সংগঠনের নির্বাহী কমিটির প্রথম সভায় এ তথ্য জানানো হয়। সভায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, সংগঠনের সদস্যরা আমাদের উপর গুরু দায়িত্ব অর্পন করেছেন। সদস্যদের অধিকার আদায় ও সিইউজে’র…

কে হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান, জানা যাবে কাল

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন সোমবার (১৭ অক্টোবর)। ৩০টি বুথে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে চলবে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭৩০ জন। পুরুষ ভোটার ২০৯৩ ও মহিলা ভোটার সংখ্যা ৬৩৭ জন। এর মধ্যে ১৯১টি ইউনিয়ন পরিষদের ২৪৮৩ জন চেয়ারম্যান-মেম্বার। ১৯১ জন ইউপি চেয়ারম্যান ও ২২৯২ জন ইউপি…

৪০তম বিসিএস: চূড়ান্ত নিয়োগে প্রজ্ঞাপন এ মাসেই

চলতি মাসেই ৪০তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাঠপর্যায় থেকে প্রায় সব প্রতিবেদন মন্ত্রণালয়ে আসায় এ মাসের মধ্যেই ৪০তম বিসিএসে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হবে। চার বছর এক মাস আগে ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি…

বিতর্ক এড়াতে বিজ্ঞাপন তুলে নিল এইউ ব্যাংক

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আমির খান ও কিয়ারা আদভানি অভিনীত বিজ্ঞাপনটি তুলে নিল এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। বিতর্ক এড়াতে এইউ ব্যাংক বিজ্ঞাপনটি সরিয়ে নিল। বিজ্ঞাপনটি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ তথা মধ্যপ্রদেশের…