বিএনপির উসকানির ফাঁদে পা দেবে না সরকার: কাদের

বিএনপির উসকানির ফাঁদে সরকার পা দেবে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন বাঁশ ও লাঠির মাথায় পতাকা বেঁধে আমাদের ভয় দেখাতে চায়।  তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠান শেষে…

১ লক্ষ আরশোলা, সাপ ও কচ্ছপের সঙ্গে সহবাস!

পশুপাখিদের সঙ্গে থাকতে ভালবাসেন, তাই নিজের বাড়িটাকেই বানিয়ে ফেলেছিলেন ছোটখাটো চিড়িয়াখানা। তবে ফল ভাল হল না। বাড়িতে ১ লক্ষ আরশোলা এবং অন্যান্য পশুপাখি জমিয়ে রাখার অভিযোগে গ্রেপ্তার করা হল নিউ ইয়র্কের এক মহিলাকে। আটক ৫১ বছর বয়সি কারিন কিজ নিজেকে সমাজকর্মী এবং পশুপ্রেমী হিসাবে দাবি করেছেন। তাঁর…

খুলনায় বিএনপির সমাবেশ চলছে

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে নগরের সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ শুরু হয়।  সমাবেশের শুরুতে বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতারা বক্তব্য দেন।  বেলা ২টার দিকে গণসমাবেশের মূল মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.…

সেরা দশের প্রথম তিনটিই বাঙালি পরিচালকের

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস-এর ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ এক সমীক্ষা চালিয়ে সম্প্রতি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সেরা ১০ সিনেমার তালিকা প্রকাশ করেছে।  সেই তালিকার প্রথম তিনটি সিনেমাই বাঙালি পরিচালকের। আর তাঁরা হলেন- সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন। সর্বকালের সেরা ১০ সিনেমার প্রথমে রয়েছে…

গণসমাবেশ ঘিরে সরকার ‘সান্ধ্য আইন’ জারি করেছে

খুলনায় গণসমাবেশ ঘিরে সরকার মূলতঃ ‘সান্ধ্য আইন’ জারি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এটা নজিরবিহীন ও কলঙ্কজনক। শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সমাবেশকে…

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কোনো গ্রেপ্তার নেই

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি। তিনি বলেছেন, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে তাদের নিয়মিত প্রক্রিয়ায়ই গ্রেপ্তার করছে।  যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাংচুর করেছে, তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।  সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার…

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল ১৪ দিনের সফরে ঢাকায় আসছে।  আগামী বুধবার (২৬ অক্টোবর) প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছাবে। শুক্রবার (২১ অক্টোবর) ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও…

ব্রিটেনের হাল ধরতে এগিয়ে সুনাক

প্রতিশ্রুতি পূরণ করতে না পেরে পদত্যাগ করেছেন ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী লিজ ট্রাস।  সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে লিজ প্রধানমন্ত্রী হয়েছিলেন।  লিজের পদত্যাগের পর দেশটির হাল কে ধরছেন-এ নিয়ে চলছে তুমুল জল্পনা-কল্পনা।ইতোমধ্যে লিজের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন হাউজ অব…

চোখ রাঙাচ্ছে বৃষ্টি, আজ শুরু বিশ্বকাপের আসল লড়াই

আর কিছুক্ষণ পরই শুরু হবে ধুন্ধুমার চার ছক্কার উত্তেজনায় ঠাসা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের সুপা টুয়েলভ পর্ব। প্রথম ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর রানার আপ নিউ জিল্যান্ড। তবে, আকাশ জুড়ে মেঘের ঘনঘটা আর আবহাওয়ার সতর্কবার্তা জল ঢেলে দিতে পারে…

খুলনায় বিএনপির সমাবেশে মানুষের ঢল

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল নেমেছে।  শুক্রবার (২১ অক্টোবর) রাত ১০টার পর হাজার হাজার নেতাকর্মী নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের সোনালি ব্যাংক চত্বরের সামনে অবস্থান নেয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত…