জানুয়ারি থেকে সব প্রাথ‌মিক বিদ্যালয়ে এক শিফট

জানুয়া‌রি থেকে ‌দে‌শের সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র স‌চিব মো. আ‌মিনুল ইসলাম খান। রোববার (৩০ অক্টোবর) স‌চিবাল‌য়ে মন্ত্রণালয়ে এক ব্রি‌ফিং‌য়ে এ তথ্য জানান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে…

ডিসেম্বরে কক্সবাজারের সমাবেশে যাবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ছাড়াও কক্সবাজারে আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত থাকবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ নভেম্বর যশোর, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ ও আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সবগুলো সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী…

বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশরক্ষায় সক্ষমতা চাই: প্রধানমন্ত্রী

বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার (৩০ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীতে দু’টি টহল বিমান সংযোজন ও নৌবাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মেচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তি চাই,…

প্রধানমন্ত্রীর সঙ্গে কেনেডি পরিবারের সদস্যদের সাক্ষাৎ

ঢাকা সফররত কেনেডি পরিবারের সদস্যরা রোববার (৩০ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ধানমণ্ডি-৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তারা।  এ সময় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  ধানমণ্ডির ৩২ নম্বর পুরোটা ঘুরে…

পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাসী নয় আওয়ামী লীগ: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতীয় সম্মেলন সামনে রেখে দলের বিভিন্ন প্রস্তুতিসভা ও ধারাবাহিক কর্মসূচি হচ্ছে।  বিএনপির সঙ্গে এটা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়। রোববার (৩০ অক্টোবর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন সামনে রেখে প্রস্তুতিসভায় এ…

পাকিস্তানি সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে গেল যে ছবি

মুক্তির ১৬ দিন পরও হুমড়ি খেয়ে সিনেমাটি দেখছেন দর্শক।  বক্স অফিসে গড়ছে একের পর এক রেকর্ড।  সিনেমাটির নাম ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’।  পরিচালক বিলাল লাশহারি। ২০১৩ সালে প্রথম ছবি ‘ওয়ার’ দিয়েই শুরু বিলাল লাশহারির।  দ্বিতীয় সিনেমা ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’ তাকে নিয়ে গেল অন্য উচ্চতায়।  ছবিটি শুধু…

সহজ ম্যাচটা কঠিন করেই জিতল বাংলাদেশ

একটা জয়ের জন্য কতটা মুখিয়ে ছিল বাংলাদেশ, নেদারল্যান্ডের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের সাথেও কষ্টের জয়, দক্ষিণ আফ্রিকার সাথে তো উড়েই গেলো, তাই চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়েই ছিল বাংলাদেশের অন্যতম টার্গেট। শুরুটাও ছিল সেরকম। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ফেললেও মিডল অর্ডারে শান্ত-সাকিব,…

বিকালে বসছে সংসদ অধিবেশন

আজ রোববার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসছে। এর আগে বিকাল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।  ওই বৈঠকে সিদ্ধান্ত হবে অধিবেশন কতদিন চলবে। অধিবেশনের শুরুতেই…

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১০০ জনের মৃত্যু

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০০ জন। রোববার (৩০ অক্টোবর) মোগাদিশুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে পরপর দুটি গাড়ি বোমা বিষ্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রপতি হাসান শেখ মোহাম্মদ এ ঘটনায় জঙ্গি সংগঠন 'আল শাবাব'কে দায়ী করেছেন। তবে…

বিজিবি-বিজিপি পতাকা বৈঠক চলছে

কক্সবাজারের টেকনাফে পতাকা বৈঠকে বসেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বৈঠকে সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।  ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ের এ বৈঠক আজ রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে শুরু হয়েছে। এর আগে সকাল সোয়া ৯টার…