বোয়ালখালীতে সর্পদংশনে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে সর্পদংশনে এক শিশুর মৃত্যু হয়েছে।  শিশুটির নাম তানজিনা আকতার (১২)। মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে তানজিনাকে ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে বলে জানায় তার পরিবার। তানজিনা উপজেলার পশ্চিম শাকপুরা ১ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।  সে শাকপুরা এ রশিদ সরকারি প্রাথমিক…

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার জলসীমায়

উত্তর কোরিয়া তাদের পূর্ব ও পশ্চিম উপকূল থেকে অন্ততঃ ১০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  বুধবার (২ নভেম্বর) এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সিএনএন জানায়, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, প্রথমবারের মতো উত্তর…

অবৈধভাবে সাগরপথে ইতালি: শীর্ষ তিনে বাংলাদেশ

অবৈধভাবে সাগরপথে ইতালিতে পৌঁছে আশ্রয় চাওয়া বিদেশিদের মধ্যে শীর্ষ তিনে আছে মিশর, তিউনিশিয়া ও বাংলাদেশ।  চলতি বছরের প্রথম ৯ মাসে ১১ হাজার ২৯ জন বাংলাদেশি সাগরপথে ইতালি পৌঁছেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) মঙ্গলবার (১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে…

পাঁচ লাখ অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা কানাডার

কানাডা ২০২৫ সালে পাঁচ লাখ নতুন স্থায়ী বাসিন্দাকে স্বাগত জানানোর পরিকল্পনা করেছে।  সে দেশের ইমিগ্রেশন মন্ত্রী শন ফ্রেজার মঙ্গলবার (১ নভেম্বর) জানান, শ্রমের ঘাটতি মোকাবিলায় আগামী দুই বছরে দেশটিতে অভিবাসী আগমন বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, কানাডা ২০২৩ থেকে ২০২৫…

বিজয় দিবস উদযাপনে ১১ সিদ্ধান্ত

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সভা মঙ্গলবার (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। …

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর একদিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়। মঙ্গলবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন…

ভারতের জন্যও একই পরিকল্পনা সাকিবের

টি-টোয়েন্টি বিশ্বকাপে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, তবে তার আগে বৃষ্টির শঙ্কা কপালে ভাঁজ ফেলছে দুই দেশের ক্রীড়াপ্রেমির মনে। ইতিমধ্যে ৩ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ভারত, কালকের ম্যাচে বাংলাদেশকে হারালে সবার আগে সেমিফাইনাল নিশ্চিতও করে ফেলবে রোহিত শর্মার দল। তবে বাংলাদেশের…

২৮ টাকায় ধান, ৪২ টাকায় চাল কিনবে সরকার

আমন ধানের ক্রয়মূল্য প্রতি কেজি ২৮ টাকা, চালের মূল্য প্রতি কেজি ৪২ টাকা নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া মৌসুমে পাঁচ লাখ টন চাল ও তিন লাখ টন ধান সংগ্রহ করা হবে। আর ধান-চাল সংগ্রহ শুরু হবে আগামী ১০ নভেম্বর থেকে। মঙ্গলবার (১ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠক…

৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’

প্রতিবছর ৪ নভেম্বর 'ক' ক্রমিকে 'জাতীয় সংবিধান দিবস' অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হবে। স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেল দিবসটি। সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী শুক্রবার…

আদালতে সাক্ষীকে গলা কেটে হত্যার হুমকি

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আদালতে সাক্ষীকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন এক আসামি। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষ্য গ্রহণের সময় এ ঘটনা ঘটে। বিষয়টি আমলে নিয়ে আসামি ও তাঁর আইনজীবীকে সতর্ক করেছেন আদালত। কক্সবাজার জেলা ও…