ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টা

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) চলমান লংমার্চের গুজরানওয়ালার র‍্যালিতে গুলিবিদ্ধ হন ইমরান। পিটিআই নেতা ইমরান ইসমাইল আল জাজিরাকে বলেছেন, ইমরান খান তিন থেকে চার বার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তা তার পায়ে।…

৩ নভেম্বরের হত্যাকাণ্ডের সঙ্গেও জিয়াউর রহমান যুক্ত: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় চারনেতা হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছিল কার্যত জিয়াউর রহমানের হাতে। কারণ তখন কার্যত জিয়াউর রহমানই ক্ষমতায় ছিল এবং তিনি প্রধান সেনাপতি ছিলেন। জিয়াউর রহমানের আওতাধীন সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ বিপথগামী সেনাসদস্যরা গিয়েই কারাগারে এ…

শীঘ্রই কমবে চিনির দাম, জানালেন বাণিজ্যমন্ত্রী

শীঘ্রই বাজারে চিনির দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, এখন চিনির চাহিদার মাত্র ৬৬ ভাগ উৎপাদন করা যাচ্ছে, ঘাটতি থাকছে ৩৩ ভাগ। তবে আগামী জানুয়ারি পর্যন্ত চিনির মজুদ ও সরবরাহে কোনো সমস্যা নেই। গ্যাসের জন্য চিনি উৎপাদন কম হয়েছিল, এ জন্য চিনির দাম বাড়াতে হয়েছে। এ সময়…

হিমাদ্রি হত্যা: তিন আসামির ফাঁসি বহাল

প্রায় এক দশক আগে ২০১৭ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশ এলাকায় মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে কুকুর লেলিয়ে হত্যা মামলায় তিন আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। এ ঘটনায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট…

এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে আর কত বছর চলবে বিদ্যালয় দুটি?

সাংবিধানিকভাবে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বিষয়টি অনেকটা গৎবাঁধাই বলা যায়। কারণ, প্রতি মুহূর্তে আমরা নাগরিক অধিকার ক্ষুণ্ন হতে দেখি। এর মধ্যে বড় ভুক্তভোগী হচ্ছে প্রতিবন্ধীরা। আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। যদিও বাস্তবতা যে ভিন্ন, সেটি কারও অজানা…

ব্যাংক সূচিতে এলো পরিবর্তন

ব্যাংকের লেনদেনের নতুন সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে বিকাল সাড়ে ৩টায়। আগামী ১৫ নভেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-ডিওএস থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে…

কুমিল্লা থেকে গাঁজা এনে চট্টগ্রামে বিক্রি, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে মাদকের বিস্তৃতি ভয়াবহ রূপ নিয়েছে। তরুণ ও যুবসমাজ ব্যাপক হারে মাদকাসক্ত হয়ে পড়ছে। আইনশৃঙ্খলাবাহিনী প্রতিদিন অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন প্রকারের মাদক উদ্ধার করলেও কোনভাবে থামানো যাচ্ছে না মাদকের অবৈধ কারবার। বুধবার (২ নভেম্বর) দিবাগত রতে নগরীর কোতোয়ালী থানাধীন ব্রয়লার এভিনিউ…

চ্যাম্পিয়ন্স লিগ: শেষ ষোলোয় খেলবে যারা

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম ধাপের ১৬ দল চূড়ান্ত হয়ে গেল। গ্রুপ পর্বের শেষ দিনে শেষ ষোলোর টিকেট পেল লাইপজিগ ও এসি মিলান। ১৪ দলের নকআউটে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। বুধবার রাতে শাখতার দোনেৎস্ককে হারিয়ে লাইপজিগ ও সালসবুর্ককে হারিয়ে মিলান উঠেছে পরের ধাপে। সুইজারল্যান্ডের নিয়নে আগামী…

শ্রদ্ধায় স্মরণ কলঙ্কময় ও বেদনাবিধুর দিন

শোক আর শ্রদ্ধায় জাতীয় চার নেতা হত্যা দিবস স্মরণ করছে বাংলাদেশ। সাতচল্লিশ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে কারাগারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার দিনটি ‘জেল হত্যা…

২২ দফা দাবিতে ক্লাস বর্জন চবি চারুকলা শিক্ষার্থীদের

২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা৷ বুধবার (০২ নভেম্বর) ক্লাস বর্জনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা।…