বিএনপির আমলে বিরোধীদের সমাবেশের আগে চলত গণগ্রেপ্তার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপির আমলে আমাদের সমাবেশ বা কর্মসূচির আগে গণগ্রেপ্তার করা হতো।  একেক দিনে সাত, আট, দশ হাজার মানুষকেও গ্রেপ্তার করা হতো। শুক্রবার (৪ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে…

বান্দরবানের ৪ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম ও থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রোয়াংছড়ি, রুমা, ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির…

গণতন্ত্র ফিরিয়ে আনতে এই সরকারকে সরাতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর কথা বলছেন। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংসদে…

দেশজুড়ে বিক্ষোভের ডাক পিটিআই’র

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে শুক্রবার (৪ নভেম্বর) জুমার নামাজের পর দেশজুড়ে টানা বিক্ষোভের ঘোষণা দিয়েছে পিটিআই। হাসপাতালে ইমরান খানকে দেখতে গিয়ে পিটিআই নেতা মুরাদ রাস সাংবাদিকদের জানান, নেতার শারীরিক অবস্থা অনেকটা…

ডেঙ্গু সারাবে যে ৫ পানীয়

ডেঙ্গু এ সময় এক মূর্তিমান আতঙ্ক।  দেশে ক্রমে বেড়েই চলেছে ডেঙ্গুতে মৃতের সংখ্যা।  আক্রান্ত হচ্ছে শয়ে শয়ে।  তবে আতঙ্কিত হবার কিছু নেই।  আপনি জানেন কি, মাত্র পাঁচটি পানীয় ডেঙ্গু সারাতে পারে ম্যাজিকের মতো। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে শরীরের কোষগুলো পানিশূন্য হয়ে পড়ে।  এই সময় শরীরে পর্যাপ্ত…

ইমরান খানের অবস্থা স্থিতিশীল

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসক ফয়সাল সুলতানের বরাত দিয়ে ডন বলছে, পিটিআই চেয়ারম্যানের ডান পায়ে গুলি লেগেছে, তার অবস্থা স্থিতিশীল।  এক্স-রে ও স্ক্যানের প্রতিবেদন অনুযায়ী, ইমরানের পায়ে গুলির কয়েকটি টুকরো রয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) পিটিআই নেতা…

বরিশালে চলছে পরিবহন ধর্মঘট, জনদুর্ভোগ

সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে দুইদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। বাস মালিক সমিতির নেতারা জানান, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি।  ধর্মঘটের পরও যদি সড়কে অটোরিকশা ও থ্রি হুইলার…

মিছিলকারীদের ওপর হামলা, মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলের পর মিছিলকারীদের ওপর যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।  এ সময় ‘পালাতে গিয়ে’ মাইক্রোবাসের ধাক্কায় মো. অমিত হাসান (১৮) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।  হামলায় আরও ৮ জনের আহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১টায় ঢাকা মেডিকেল কলেজ…

হাসপাতালে গুলিবিদ্ধ ইমরান, নিহত ১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ করে ছোড়া গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ইমরান খানও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহষ্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ডাকা চলমান…

দক্ষিণ আফ্রিকার প্রথম হার, হিসেবে টিকে রইল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টি আইনে ৩৩ রানে হারিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে…