চকবাজারের হার্ডওয়্যার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের ইমামগঞ্জে হার্ডওয়্যার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।  তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।  এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি…

জাতিসংঘের বিশেষ দূতের পদ ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করার পর জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূতের পদ থেকে সরে দাঁড়ালেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শুক্রবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি ঘোষণা করেছে, অভিনেত্রী সংস্থার বিশেষ দূতের ভূমিকা থেকে সরে যাচ্ছেন।  তিনি নিজেকে আরও বিস্তৃতভাবে মানবিক ও মানবাধিকার…

ঢাকায় বিএনপির গণমিছিল ৩০ ডিসেম্বর

১০ দফা আদায়ে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপির যুগপৎ গণমিছিল কর্মসূচি ৩০ ডিসেম্বর।  আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম…

জাতীয় পার্টি নির্বাচনমুখি রাজনীতিতে বিশ্বাসী: রওশন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই ক্ষমতা ছেড়ে সবার অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছিলেন।  কিন্তু সেদিন জাতীয় পার্টিকে লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন করতে দেয়া হয়নি।  পার্টির শীর্ষ নেতাসহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিল।  জ্বালিয়ে দেয়া হয়েছিল অনেকের…

সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী: যোগ দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপনে দুই দিনব্যাপী (১৭ ও ১৮ ডিসেম্বর) অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  অনুষ্ঠানে…

রাঙ্গুনিয়ায় দুই ভাই খুনের ঘটনায় আটক ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে দুই ভাইয়ের নিহতের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।  শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম খুরুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জালাল উদ্দিন (২৮) ও তার ছোট ভাই কামাল হোসেন (২৫)।  তারা…

কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিআরটিএ’র চার নির্দেশনা

দেশজুড়ে গত কয়েকদিনের ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।  এ অবস্থায় নিরাপদে গাড়ি চালাতে চালক ও মালিকদের প্রতি চারটি নির্দেশিকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন নিয়ন্ত্রণ…

ফেটে গেছে বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম

জার্মানির রাজধানী বার্লিনে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর লবিতে অবস্থিত ‘মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম’টি ফেটে গেছে। জার্মানির গণমাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।  কাঁচের তৈরি অ্যাকুরিয়ামটির কাচের টুকরোর আঘাতে দু’জন আহত হয়েছে।  অ্যাকুয়াডোম নামের ওই…

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব-২০২২ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে…

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা দুপুরে

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। শোভাযাত্রাটি দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান ও মিরপুর রোড হয়ে ধানমণ্ডি বত্রিশ…