হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের

জাতিসংঘ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে সংসদ সদস্য প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস তার টুইটে এই উদ্বেগের কথা বলেন। গুয়েন লিখেন, সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।…

চসিক সচিব খালেদ মাহমুদকে বদলি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিবের দায়িত্বে থাকা (উপ-সচিব) খালেদ মাহমুদকে বদলি করে উপ-প্রধান হিসেবে পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে পরিকল্পনা বিভাগে সংযুক্ত করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্য একটি আদেশে…

চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতদের বেশিরভাগই দ্বিতীয় দফায় আক্রান্ত

চট্টগ্রামে ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে বেশিরভাগই দ্বিতীয়বার আক্রান্ত হয়েছিলেন। এছাড়া, যারা দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন তাদের অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়ায় দেখা দিচ্ছে অন্যান্য সমস্যাও। এর মধ্যে চলতি বছরে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে ডেঙ্গুর…

গাঁজাসহ গ্রেফতার সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া চট্টগ্রামের পতেঙ্গা থানা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মো. সোহেলকে (২৮) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু এবং সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।…

হোয়াইটওয়াশের লজ্জা মানতে পারছেন না রশিদ

ওয়ানডে সিরিজে দাপুটে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেই খেই হারিয়েছে আফগানিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে সফরকারীরা। তুলনামূলক টি-টোয়েন্টিতে শক্তিশালী দল আফগানিস্তান। নিজেদের পছন্দের ফরম্যাটে এমন হার মেনে নিতে পারছেন না আফগান অধিনায়ক রশিদ খান। রবিবার (১৬ জুলাই) সিলেট…

বাংলা চলচ্চিত্রে ৩৪ বছরের রেকর্ড ভাঙছে শাকিব খানের ‘প্রিয়তমা’

বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম সময়ে সুপারহিট সিনেমা শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সিনেমাটি এবার টাকার অংকে 'বেদের মেয়ে জোসনা'র সর্বমোট আয়ের রেকর্ড প্রায় ভেঙে ফেলেছে। এতোদিন ঢালিউডে 'বেদের মেয়ে জোসনা' সিনেমাটি আয়ের তালিকায় প্রথম স্থানে ছিলো। এ সিনেমার আয় ছিল প্রায় ২০ কোটি টাকা। ১৯৮৯…

অল্প সময়ের জন্য নির্বাচন, তাই ভোট কম পড়ছে : আরাফাত

অল্প সময়ের জন্য নির্বাচন, তাই ভোটার উপস্থিতি কম বলে মনে করছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। সোমবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে গুলশান মডেল স্কুলে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, অল্প সময়ের জন্য নির্বাচন বলেই ভোটারদের মধ্যে একটা অনাগ্রহ থাকতে পারে।…

শাকিব-অপু-জয় যুক্তরাষ্ট্রে, মুখ খুললেন ‘প্রিয়তাম’-র পরিচাক

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাকিব-অপু-জয় একসঙ্গে যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিডিও। ওই ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন ‘প্রিয়তমা’-র পরিচালক হিমেল আশরাফ। সংবাদ মাধ্যমে পরিচালক হিমেল আশরাফ বলেন, সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও নিজের সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডে খেতে গেছেন, কিছু স্থানে…

নিষেধাজ্ঞার পরও যান চলাচল, চেকপোস্ট বসিয়ে জরিমানা করছে পুলিশ

ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনকে কেন্দ্র করে উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নং ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ৭২ ঘণ্টা মোটরসাইকেল এবং ২৪ ঘণ্টা বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে যানবাহন চলাচল করায় চেকপোস্ট…

পতেঙ্গা সৈকতে বেড়াতে গিয়ে ‘প্রাইভেট কার’ খোয়াল ইউপি চেয়ারম্যান

স্বজনদের ঘুরতে পাঠিয়ে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ৮ লাখ টাকা দামের প্রাইভেট কার গাড়ি খোয়ালেন মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার। শুক্রবার (১৪ জুলাই) ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত সাদা প্রাইভেট কার (চট্ট মেট্রো-খ ১১-১৯৯০) চুরি করে নিয়ে যায় ছিনতাইকারীরা।…