যুক্তরাষ্ট্রে সেতু থেকে লাফ, ১৯ দিনেও হদিস মিলেনি ঢাবি শিক্ষক অনিকের

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েত এলাকার জন টি. মায়ার্স পদচারী সেতু থেকে লাফ দেওয়ার ১৯ দিন পরও হদিস মিলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনিক পালের। গত ৩ জুলাই এই বাংলাদেশি পিএচডি গবেষক পদচারী সেতু থেকে ওয়াবাশ নদীতে লাফ দেন। অনিক (৩১) পশ্চিম লাফায়েতের পারডু বিশ্ববিদ্যালয়ের ডক্টরিয়াল…

চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে আনিকা (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার নগরীর পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরীটি টিনের ঘরের চালের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে পাঁচলাইশ থানা পুলিশ। নিহত আনিকা তার বাবা-মায়ের সঙ্গে ওই…

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২২ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)…

স্বামী-সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদ নিয়ে জীবন পার করতে চান অপু

আবার একসঙ্গে হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বেশ কয়েক দিন ধরেই তাদের গতিবিধি এমন ইঙ্গিতই দিচ্ছে। বিশেষ করে ঈদে শাকিব-অপুর সিনেমা নিয়ে একে অপরকে শুভকামনা জানানো এবং সবশেষ ছেলেকে নিয়ে মার্কিন মুলুকে একসঙ্গে ঘুরে বেড়ানো এ ধারণাকে আরও জোরালে করছে। ২০১৭ সালের শেষের দিকে শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে…

১২ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে এক নম্বর সংকেত

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত তোলা হয়েছে। রবিবার (২৩ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন- ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম,…

পুতিনের সঙ্গে জরুরি বৈঠক, রাশিয়ায় যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট

রাশিয়ায় সফর করছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। রবিবার (২৩ জুলাই) বার্তা সংস্থা তাস জানিয়েছে, বেলারুশিয়ান রাষ্ট্রপ্রধান শনিবার সন্ধ্যায় রাশিয়ায় পৌঁছেছেন। ক্রেমলিন প্রেস সার্ভিস এর আগে বলেছিল যে,…

হিরো আলমকে মারধরের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, হিরো আলমকে মারধরের ঘটনায় দলের কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। বুধবার (১৯ জুলাই) গণভবনে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত দীর্ঘ চারঘণ্টার বেশি সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের সভায় হিরো আলমকে মারধরের ঘটনা নিয়ে কথা তোলার পর…

আপনার মধ্যে কী জাদু আছে, ব্যারিস্টার সুমনকে হাইকোর্ট

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, ‘আপনার মধ্যে এমন কী জাদু আছে যে আপনার ফুটবল খেলা দেখতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে?’ এক মামলার শুনানির সময় কথা প্রসঙ্গে বৃহস্পতিবার (২০ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট…

কলকাতায় এক টেবিলে দুই বাংলার পাঁচ তারকা

আগামীকাল পশ্চিমবঙ্গে ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আফরান নিশো ও তমা মির্জার সিনেমা ‘সুড়ঙ্গ’। যার প্রচারণায় বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তারা। সঙ্গে আছেন সিনেমার নির্মাতা রায়হান রাফিও। গতকাল বুধবার তারা মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় রেডিও জকি ও টিভি উপস্থাপক মীর আফসার আলির। এরপর…

নিউজিল্যান্ডে নারী বিশ্বকাপের আগে বন্দুক হামলায় হতাহত ৯

নিউজিল্যান্ডে আর কয়েক ঘণ্টা পর পর্দা উঠতে যাচ্ছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের। কিন্তু দেশটিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন আরও ৬ জন। তবে বাঁচতে পারেনি হামলাকারী নিজেও। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন ওই অভিযুক্ত। বৃহস্পতিবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা ২২…