ফের বন্ধ রামপাল বিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত প্রায় সাড়ে ৯টা থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে। এই নিয়ে গত নয় মাসে আট বার বন্ধ হল কেন্দ্রটির উৎপাদন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এবার কয়লা সংকট নয়, যান্ত্রিক ত্রুটির কারণে…

ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়াল, আক্রান্ত ১৬৪৫৬২

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। অন্যদিকে, আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৪ হাজার ৫৬২ জন। এরমধ্যে ঢাকাতে ৭২ হাজার ৩৮৪ জন ও ঢাকার বাইরে ৯২ হাজার ১৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার…

ভারতের সঙ্গে বাণিজ্য মিশন স্থগিত করল কানাডা

কানাডা ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। এরই মধ্যে কানাডা ভারতে অক্টোবরে বাণিজ্য মিশন স্থগিতের ঘোষণা দিয়েছে। শুক্রবার দুই দেশের কর্মকর্তারা নিজ নিজ সরকারের পক্ষে এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের বাইরে কানাডায় সবচেয়ে বেশি শিখ সম্প্রদায়ের মানুষ বাস…

৭ কলেজে ভর্তির চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। কলেজ সাতটি হলো-…

ইতিহাসে প্রথমবার—চবিতে ৫০ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিয়ে আইন সম্মেলন

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আইন সম্মেলন শুরু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সাড়ে ১০টায় ‘পরিবর্তনশীল বিশ্বে আইন’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এ সম্মেলন। চলবে আগামীকাল (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত। এতে দেশি-বিদেশি প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৭০টি গবেষণা…

পাসপোর্ট পেতে সরাসরির চেয়ে ‘দালাল’ ভালো!

দেশের যেকোনো নাগরিকের জন্য পাসপোর্ট একটি অতীব প্রয়োজনীয় উপাদান। বিদেশ ভ্রমণ, চাকরি, উচ্চ শিক্ষা, চিকিৎসা, হজ্ব কিংবা ওমরা করতে পাসপোর্টের বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে পাসপোর্ট জাতীয় পরিচয় বহন করে। পাসপোর্ট করতে প্রতিদিনই ভিড় লেগে থাকে আঞ্চলিক ও বিভাগীয় পাসপোর্ট অফিসে। যেখানে দীর্ঘসূত্রতার সুযোগ…

চট্টগ্রামে নিত্য-পণ্যের বাজারে অভিযান, ৪ দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা

ডিম ও আলুর বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, অভিযানে মূল্য তালিকা না থাকা ও…

লিবিয়ায় বন্যায় নিহত বেড়ে ১১ হাজার ৩০০

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দেরনা শহরে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৩০০ জনে। এছাড়া বন্যার পর থেকে নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজারের বেশি মানুষ। নিখোঁজ এসব হাজারও মানুষের খোঁজে মরিয়া অনুসন্ধান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে…

কাল আট মাস পর চালু হচ্ছে মুরাদপুর-অক্সিজেন সড়ক

চট্টগ্রাম নগরীর মুরাদপুর কালভার্ট পূর্ণাঙ্গভাবে খুলে দেয়া হবে আগামীকাল শনিবার। গতকাল বৃহস্পতিবার সকালে সড়কটি বন্ধ করে দিয়ে কালভার্টের দুইপাশে পুরোদমে শুরু হয়েছে কার্পেটিং কাজ। আজ শুক্রবার কাজ সম্পন্ন করা হয়। আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে নবনির্মিত কালভার্ট খুলে দিবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ…

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

বিয়ে করলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ। আজ শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার…