মুন্সীগঞ্জে আলুর কেজি ৩৬ টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে আলুর কেজি ৩৬ টাকা। এমন সংবাদ শুনলে সবার অবাক হওয়ার কথা। দাম নিয়ন্ত্রণে রাখতে মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের তদারকিতে সরকার নির্ধারিত দামে এ আলু বিক্রি কার্যক্রম শুরু করেছে জেলার আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। প্রতি কেজি আলু ৩৬ টাকা দরে বিক্রি শুরু হয়েছে মুন্সীগঞ্জে।…

চাঁদপুরে ইয়াবাসহ আটক ১

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে গতকাল শুক্রবার ভোরে চাঁদপুর জেলা শহরের বাবুরহাট এলাকা থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামে কারবারিকে আটক করেছে পুলিশ। রনি হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে বাবুরহাট এলাকায় জমজম সুইটসের সামনে…

ঝিনাইদহে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় তার ওপর সন্ত্রাসীরা…

সুইসাইডাল নোট রেখে আবাসিক হোটেলে শিক্ষকের আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধি সুইসাইডাল নোট রেখে ঢাকার একটি আবাসিক হোটেলে মাদারীপুরের রাজৈর উপজেলার “রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের” প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন। জেলা ও উপজেলার স্বনামধন্য এ শিক্ষক কেন ঢাকার একটি আবাসিক হোটেলে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবেন? এমন প্রশ্ন…

৩০০ আসনেই প্রার্থী দেবে গণমুক্তি জোট

সাজেদা হক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত গণমুক্তি জোট। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘সুষ্ঠু নির্বাচনের দাবিতে বর্তমান প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। তিনি বলেন, নির্বাচন আসন্ন। আমরা যারা…

রাঙ্গুনিয়ার প্রথম গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠানের যাত্রা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান ‘দাশ ইন্ড্রাট্রিজ লিমিটেড’ এর উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে ফিতাকেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছরে…

চবিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণিল মিলন মেলা আয়োজিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কিউবা) উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। শুক্রবার (২২ সেপ্টেম্বর ) সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো…

আনোয়ারায় বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোহাম্মদ হোসেন (৭০) হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত ৪আসামিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে থানার এসআই মিন্নত আলী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- প্রধান আসামি মো.…

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, আবারও সিসিইউতে ভর্তি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি…

বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও স্কলারদের উদ্দেশে বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। আমরা এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনৈতিক শক্তি। ২০৩৭ সালের মধ্যে আমরা ২০তম হব। পাশাপাশি ২০২৬ সাল নাগাদ আমরা একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হব।…