২২ দিনে বিলিয়নের বেশি টাকা পাঠাল প্রবাসীরা

চলতি ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৫৫১ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে)। রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  সেপ্টেম্বরের ২২…

মুনিরীয়া যুব তাবলীগের এশায়াত সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ৯৩ নং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে নগরীর নাছিরাবাদ পলিটেকনিক্যাল রোডস্থ রূপসী হাউজিং সোসাইটিতে এশায়াত সেমিনার ও কৃতি শিক্ষার্থী…

কাপ্তাইয়ে ভাসমান হাট, প্রতি হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কলা

দেশ বর্তমান ডেস্ক: লেক ধরে একটি একটি করে নৌকা আসছে। ভিড়ছে ঘাটে। প্রতিটি নৌকায় আছে পাহাড়ে উৎপাদিত কলা। বিক্রি করতে আনছেন চাষিরা। পার্বত্য অঞ্চলে উৎপাদিত এসব কলা ফরমালিনমুক্ত ও সুস্বাদু হওয়ায় এর কদর বেশি। নৌকা ঘাটে ভিড়তে না ভিড়তেই ব্যবসায়ীরা হুমড়ি খেয়ে পড়ছেন সেই নৌকার ওপর। দেশের বিভিন্ন…

এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হতে পারে বাংলাদেশ: এফবিসিসিআই

আসিয়ান, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য ব্যবসার সেতুবন্ধ স্থাপন ও দেশগুলোর জন্য বাংলাদেশ বাণিজ্যিক কেন্দ্র হতে পারে বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রাজধানী ঢাকার একটি হোটেলে ভিয়েতনামের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন…

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা উৎফুল্ল বিএনপি নিরুদ্বেগ আ. লীগ

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশের পর দেশের রাজনীতি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও সরব আলোচনা শুরু হয়েছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী…

কর্ণফুলী ও হালদাকে নদীকে বাঁচাতে চট্টগ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান

কর্ণফুলী ও হালদা নদীকে বাঁচাতে চট্টগ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান করেছেন কর্ণফুলী সুরক্ষা পরিষদ। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন করে সংগঠনটি। এ সময়, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, নদীর দখল ও দূষণ বন্ধ কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তরা বলেন, চট্টগ্রামের…

মায়ের সঙ্গে রাগ করে বাড়ি হতে বের হয়ে গণধর্ষণের শিকার তরুণী

মো: নাঈম, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ২০ বছর বয়সি এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৪টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায়। এ ঘটনায় ওই তরুণী দুই যুবককে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। অভিযুক্তরা হলো— কিশোরগঞ্জ জেলার লতিবাবাদ গ্রামের মোস্তফা আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন…

চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের…

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডের চরশিমুলপাড়া ওরিয়ন ফার্মাসিটিক্যালস সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে  কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।…

হাইতকান্দির নাঈম ও বটতলের সাজিদ ইয়াবাসহ গ্রেফতার

মিরসরাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২ ইয়াবা কারবারিকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। আটককৃতরা হলো- ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর হাইতকান্দির মৃত আব্দুল হাজির ছেলে আব্দুল্লাহ আল নাঈম (২২) ও মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড বটতলা এলাকার মোঃ সালাউদ্দিনের ছেলে নাজমুল ইসলাম প্রকাশ…