সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) । ৩০ নভেম্বর শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী তাহমিদা হান্নান। তার দিক-নির্দেশনায় আরো ব্যাপকভাবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে প্রতি বছর সেবামূলক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।
বাফওয়া কেন্দ্রীয় পরিষদের পাঠানো শীতবস্ত্রসমূহ পর্যায়ক্রমে ঢাকার কুর্মিটোলা ও তেজগাঁও এলাকাসহ চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজার, শমশেরনগর, বরিশাল ও কক্সবাজারে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।