রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকালে গহিরা দলই নগর এলাকার আতুরনি ঘাটা এলাকায় রাউজান-ফটিকছড়ি সংযুক্ত অদুদিয়া সড়কের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহত শাহাজান ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ফজু খলিফার বাড়ির প্রয়াত মাহমুদুল হকের ছেলে।

রাউজান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মমতাজ বেগম বলেন, রাউজানে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা আসলে পরে বিস্তারিত জানাতে পারব।