বয়স মাত্র ১২, এই বয়সেই অনন্য এক কীর্তি গড়েছে ইংল্যান্ডের উঠতি ক্রিকেট তারকা অলিভার হোয়াইটহাউস। ব্রমসগ্রুভ ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১২ দলের হয়ে ককহিলের বিপক্ষে এক ওভারে অর্থাৎ ৬ বলে ৬ উইকেট নিয়েছে সে। ম্যাচে সে বোলিং করেছে ২ ওভার। এক ওভারে ৬টি, আরেক ওভারে নিয়েছে ২টি উইকেট। দুই ওভারে একটিও রান দেয়নি।
ম্যাচটি হয়েছে ৯ জুন। ব্রমসগ্রুভ ক্রিকেট ক্লাব হোয়াইটহাউসের এ কীর্তির বিষয়টি নিজেদের টুইটারে দেওয়ার পর শুক্রবার (১৬ জুন) এ নিয়ে প্রতিবেদন ছেপেছে বিবিসি।
এমন কীর্তির বিষয় নিজের কাছেও অবিশ্বাস্য লাগছে বলে বিবিসিকে জানিয়েছেন ১২ বছর বয়সী হোয়াইটহাউস, ‘এটা এককথায় অবিশ্বাস্য। ’ হোয়াইটহাউসের ক্রীড়াদক্ষতা তার রক্তেই মিশে আছে। তার নানি অ্যান জোন্স ১৯৬৯ সালে উইম্বলডন জিতেছিলেন।