দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব বাইডেনের

কানাডার দাবানল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভয়াবহ এই দাবানলের কারণে কানাডা এবং যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল পরিস্থিতির মুখোমুখি হয়েছে তার দেশ।

কানাডিয়ান ন্যাশনাল ফায়ার ডেটাবেস অনুসারে, ৩৮ লাখ হেক্টরের বেশি অর্থাৎ নিউ জার্সির প্রায় দ্বিগুণ এলাকা এখন পর্যন্ত পুড়ে গেছে। যা বছরের এই সময়ে গত ১০ বছরে হওয়া গড় দাবানলের তুলনায় ১২গুন বেশি।

দাবানলের কারণে কানাডায় ২০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া কুইবেকে ১৫০টি এলাকায় সক্রিয় দাবানলের কারণে নিউইয়র্কের বায়ু দূষণ বাড়ছে। বুধবার বিকেল পর্যন্ত নিউইয়র্ক সিটি বায়ু দূষণে শীর্ষ অবস্থানে ছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে আলাপকালে দেশটির ‘বিধ্বংসী ও ঐতিহাসিক’ দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বুধবার (৭ জুন)  এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়, প্রেসিডেন্ট কানাডিয়ান ও আমেরিকান কমিউনিটির ওপর প্রভাব ফেলা ভয়ংকর দাবানল নিয়ন্ত্রণে সম্ভাব্য উপায়ে ফেডারেল ফায়ারফাইটিং সুবিধা কাজে লাগাতে তার টিমকে নির্দেশ দিয়েছেন।
এদিকে দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলও ঢাকা পড়ে গেছে