বাদশা মিয়া স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

রাফি স্মৃতি জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লিগে বাদশা মিয়া স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে।  রবিবার (৪ জুন) নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ফ্ইানালে তারা ৪ উইকেটে জে.ডি.সি ক্রিকেট একাডেমিকে হারিয়েছে।

খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করে জে.ডি.সি ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৯ উইকেটে ৮৪ রান সংগ্রহ করে।  জবাবে বাদশা মিয়া স্মৃতি সংসদ ১৭.৫ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।  খেলা শেষে প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ও মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণপদ রায়।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারীশ।  বক্তব্য রাখেন বিশেষ অতিথি সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এডভোকেট জিনাত সোহানা চৌধুরী।  এই সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, পুলিশের অতিরিক্ত কমিশনার আ. স. ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদসহ সংস্থার যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল বাদশা মিয়া স্মৃতি সংসদকে ট্রফিসহ নগদ ২০০০০ টাকা এবং রানার্স আপ জে.ডি. সি ক্রিকেট একাডেমিকে ট্রফিসহ নগদ ১৫০০০ টাকা প্রদান করে।  এছাড়া টুর্নামেন্টে ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের আব্দুল্লাহ মিশকাত মীর, সর্বাধিক রানের সংগ্রহকারী হয়েছেন একই দলের তারিফ বিন আলম জিহাদ এবং সর্বাধিক উইকেট সংগ্রহকারী জে.ডি.সির আদিল চৌধুরী।  এদের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকাসহ ক্রেস্ট প্রদান করা হয়।  অন্যদের মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠা ৮টি দলকে ২টি করে ব্যাট প্রদান করা হয় ।