আসুন আমার স্বামীর কিডনি পরীক্ষা করে দেখি সানাই

গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব।  বিভিন্ন সময় ইঙ্গিতের পর দাম্পত্য কলহ ও বিচ্ছেদের বিষয়ে ফেসবুকে সংবাদ সম্মেলনের আয়োজনের ডাক দিয়ে ভোল্ট পাল্টালেন সানাই।

এবার ফেসবুকেই নিজের ভেরিফায়েড পেজ হ্যাক হওয়ার কথা জানালেন তিনি।  সেই পোস্টে স্বামীকে মারধর করার কথাও অস্বীকার করে সাংবাদিকদের দোষারোপ করেন সানাই।

বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ৩টা ৫১ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি।

ভেরিফায়েড পেজে সানাই লেখেন, ‘আসসালামু আলাইকুম, পেজ হ্যাক হওয়ার কারণে আমি অ্যাকসেস পাচ্ছিলাম না।  আর ওইদিকে আমাকে নিয়ে যে লেভেলের উল্টাপাল্টা নিউজ হচ্ছে।  আচ্ছা, সাংবাদিক ভাইয়ারা আপনাদের কাছে তো আমার নাম্বার আছে, নিউজের আগে কি আপনারা একটাবার আমাকে ফোন করার প্রয়োজন মনে করেন নি আমি কোন দুঃখে আমার স্বামী কে মারতে যাবো আর কিডনি ড্যামেজ করে দিছি মানে আসেন আপনারা সবাই মিলে পপুলার কিংবা ল্যাবএইডে গিয়ে আমার স্বামীর কিডনি পরীক্ষা করে দেখি, রিপোর্ট কি আসে।  অন দ্য স্পট প্রমাণ হবে কিডনি ঠিক আছে কি না।

সানাই আরও লেখেন, ‘এগুলো আশ্চর্যজনক নিউজ আপনারা কিসের ভিত্তিতে করেন আপনারা আসেন না ভাই, ওকে নিয়ে পপুলার বা ল্যাবএইডে গিয়ে একটা টেস্ট করাই তারপর না হয় রিপোর্ট এর ছবি দিয়ে নিউজ করলেন।  রিপোর্ট তো ভুয়া বানানো যায়।  কারণ আমার স্বামীর পরিচিত ডাক্তার আছে ডজন ডজন।  তাই তার কিডনির পরীক্ষা আপনাদের উপস্থিতিতে ফেসবুক লাইভে থেকে করা হবে।  দেখি কী রিপোর্ট আসে।  ওপেন চ্যালেঞ্জ করলাম আমি।  কীভাবে আপনারা এসব অযাচিত নিউজ করেন’