‘তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না! ’ এভাবেই সামাজিকমাধ্যম ফেসবুকে বিয়ের প্রস্তাব পেলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মৃণ্ময় চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি শ্রীলেখাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
সামাজিক মাধ্যমে বরাবরই দারুণ সক্রিয় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অনুরাগীদের সঙ্গে হামেশাই ভাগ করে নেন মনের কথা। প্রেম, ভালোবাসার ব্যাপারেও বিন্দাস অভিনেত্রী। তবে এবার সরাসরি বিয়ের প্রস্তাব পেয়ে কিছুটা হতবাক শ্রীলেখা।
ভক্তের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে অবশ্য উত্তরও দিয়েছেন শ্রীলেখা।
অন্য ভক্তদেরই দায়িত্ব পাত্রের খোঁজ নেওয়ার। বিয়ের প্রস্তাব দিলেই হবে! সুবিধার হতে হবে তো! তাই তো শ্রীলেখা লেখেন, ‘দেখো তোমরা খোঁজ খবর নিয়ো, পাত্র সুবিধার কিনা!’
শ্রীলেখা এই পোস্টের নীচে অন্য ভক্তরাও নানারকম বুদ্ধি দিয়েছেন অভিনেত্রীকে। কেউ কেউ ওই ভক্তের প্রতি মায়াও দেখিয়েছেন। অনেকে শ্রীলেখাকে বলেছেন, এই বিয়ের একটাই শর্ত, পথপশুদের ভালোবাসতে হবে! তবে পুরো বিষয়টাকে নিছক মজার ছলেই দেখছেন শ্রীলেখা মিত্র।