ভাঙলো সংসার সানাইয়ের

বিয়ের বছর না ঘুরতেই সংসার ভাঙলো আলোচিত ও সমালোচিত মডেল সানাই মাহবুবের।  এই বিচ্ছেদের জন্য স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করলেন তিনি।  কদিন ধরেই সামাজিকমাধ্যম ফেসবুকে এ নিয়ে ইঙ্গিত দিচ্ছিলেন সানাই।

সম্প্রতি ফেসবুকে এক পোস্টে সানাই বলেন, বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার।  এগুলো জীবনের অংশ। সব দোষ যে মেয়েদেরই, এমনটাও ভাবার কিছুই নাই।  স্বামী-স্ত্রী উভয়ের কারণে বিচ্ছেদ হয়।  এক জনের দোষ খুঁজে লাভ কী? যাইহোক, জীবন এমনই।

সর্বশেষ সোমবার (২২ মে) পোস্টে তিনি লিখেন, যে স্বামী বুঝেনি তার স্ত্রী তার কাছে কতো টুকু দামী, তার উপর তার বিবাহিত স্ত্রীর অধিকার কতো টুকু, সংসার কি?,  যে স্বামী বুঝেনি ইসলাম স্বামীর উপরে স্ত্রীর অধিকার কতোখানি দিয়েছে, স্ত্রীর অধিকার আদায় কি জিনিস, স্বামী -স্ত্রীর সম্পর্কের চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়… তার হাতটা আস্তে করে ছেড়ে দেওয়াই উত্তম।  তিনি আরও লিখেন ইসলাম যে নারীকে সর্বোচ্চ উচু আসনে আসীন করেছে, সেই নারীর সম্মান তো এতো কম হওয়ার কথা না।  ছেড়ে দেওয়াই উত্তম সেই পুরুষের হাত যে বুঝেনি নারীর কদর…আলহামদুলিল্লাহ। জীবন সব সময় সুন্দর…

তবে বিয়ের বিষয়ে সানাই জানান, জুন মাসের ৭ তারিখ কোর্টের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হয়ে যাবে।

সানাই বলেন, আমার শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙনের পথে।  এ নিয়ে স্বামীকে বললেও সে চুপ থাকে।  আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না।  একটা সংসার টিকিয়ে রাখতে দু’জনের চেষ্টা থাকা লাগে।  কিন্তু ওর মাঝে সেটা দেখি না।

২০২২ সালে ২৭ মে আবু সালেহ মুসা নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে বিয়ে করেন সানাই।  মুসা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা।

সানাই মিডিয়ার কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন।  শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।  তবে ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই।  এরপর থেকে সামাজিকমাধ্যমে লাইভে নানা রকম মন্তব্য ও নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করতে দেখা যায়নি তাকে।