বিল গেটসকে একবার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফ্রে এপস্টেইন। ওয়াল স্ট্রিট জার্নালের নতুন এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর দ্য গার্ডিয়ান।
এপস্টেইন রাশিয়ার এক ব্রিজ খেলোয়াড়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গেটসকে ব্ল্যাকমেল এবং তার কাছ থেকে চাঁদা আদায়েরও চেষ্টা করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, গেটসের সঙ্গে রাশিয়ার ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভার প্রেমের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন এপস্টেইন।
বিষয়টি জানতে পেরে এপস্টেইন গেটসকে হুমকি দিতে থাকেন। মানসিকভাবে জিম্মি (ব্ল্যাকমেল) করতে থাকেন।
এমনকি নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফ্রে এপস্টেইন নিজের সুনাম পুনঃপ্রতিষ্ঠার জন্য কোটি কোটি ডলারের একটি দাতব্য তহবিলে গেটসকে যোগ দিতেও বলেছিলেন। তবে এপস্টেইনের প্রস্তাবে রাজি হননি তিনি।