শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দল

আগামী জুনের শুরুর দিকে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান।  এজন্য ১৫ জনের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে তারা।  আইপিএলে খেলা রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, নুর আহমেদ ও ফজলহক ফারুকীকে রাখা হয়েছে দলে।

হাসমতউল্লাহ শহীদীর নেতৃত্বে এই দলে নতুন মুখ ২১ বছর বয়সী আনক্যাপড মিডিয়াম ফাস্ট বোলার আব্দুল রহমান।  এরই মধ্যে আফগানিস্তান আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে। শ্রীলঙ্কাকে খেলতে হবে বাছাইপর্ব।

আফগানিস্তান দল: হাসমতউল্লাহ শহীদী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান, রহমত শাহ (সহঅধিনায়ক), মোহাম্মদ নবী, নুর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), আব্দুল রহমান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, রিয়াজ হাসান।