দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লিগের খেলা মঙ্গলবার (১৬ মে) থেকে আবারো শুরু হয়েছে। এতে ২টি খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাব ৬৭ রানে কল্লোল সংঘ গ্রীণকে এবং পিডিবি রিক্রিয়েশন ক্লাব ৭ উইকেটে মুক্তকণ্ঠ ক্লাবকে পরাজিত করেছে।
সংক্ষিপ্ত স্কোর: বার্র্ডস স্পোর্টিং ক্লাব: ১৩০/৮/২৪ ওভার ও কল্লোল সংঘ গ্রীণ: ৬৩/১০/২০ ওভার এবং মুক্তকণ্ঠ ক্লাব: ১০৩/১০/২৩.৩ ওভার ও পিডিবি রিক্রিয়েশন ক্লাব: ১০৯/৩/২৩.৫ ওভার।
বার্র্ডস স্পোর্টিং – কল্লোল গ্রীণ: এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলাটি নির্ধারিত সময়ে অনেক পরে, দুপুর ১ টায় শুরু হয়। আগের রাতের বৃষ্টিতে মাঠ পুরোপুরি ভিজে যাওয়ায় মাঠ খেলার উপযোগী করে তুলতে অনেকটা সময় লেগে যায়। যে কারণে ৫০ ওভারের খেলা ২৪ ওভারে নেমে আসে।
এতে টসে জিতে আগে ব্যাট করতে নামে বার্ডস স্পোর্টিং ক্লাব এবং দলের হয়ে একেবারে লোয়ার অর্ডারে নাজমুল হুদা রাকিব মাত্র ৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৬ রানে অপরাজিত ছিলেন। অন্যান্যের মধ্যে আশিক আলম অপূর্ব ১৭ মো. শাহনেওয়াজ ১৬, মেহেরাব হাসেন অপ: ১৪, আশফাক আহমেদ ১৩ ও নিজাম উদ্দিন রয়েল ১২ রান করেন। অতিরিক্ত খাতে ১৯ রান যোগ হয়। কল্লোল সংঘ গ্রীণের মো. শিহাব ৩টি এবং আরমান উদ্দিন ও সাইফুল করিম ২টি করে উইকেট নেন। এছাড়া মো, জাবেদ ১ উইকেট দখল করেন।
জবাবে কল্লোল সংঘ গ্রীণের হয়ে মাত্র একজন ব্যাটার কদিরুল ইসলাম দু-অংকের রান ১৮ করতে পেরেছিলেন। অতিরিক্ত খাতে ১০ রান যোগ হয়। বার্ডস স্পোর্টিং ক্লাবের সফল বোলার মো. শাহওনেয়াজ ১৯ রানে ৪ উইকেট দখল করে কৃতিত্ব দেখান। এছাড়া ইমরান আল সজীব ১ উইকেট নেন।
মুক্তকণ্ঠ-পিডিবি: মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ খেলাটিও একই কারণে দেরিতে শুরু হয়। তবে, এম এ আজিজের মতো অতো দেরি নয়। বেলা ১১ টা ৪৫ মিনিটের খেলা শুরু হওয়া খেলাটি ৩১ ওভারে পূণনির্ধারিত হয়। এতে টসে হেরে আগে ব্যাট করা মুক্তকণ্ঠের ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন আরাফাতুল হক। তিনি ৫৯ বলে ৫০ রানে আউট হন। অন্যান্যের মধ্যে ইয়াছিন ফরহাদ-ই দু-অংকের রান ১৭ করতে পেরেছিলেন। পিডিবি’র হয়ে ৪ বোলার জুনায়েদ, দেলোয়াড় হোসেন মোবারক, ওমর শরীফ ও আহমেদুল হাসান ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে পিডিবি আহমেদুল হাসানের অপ: ৪২, মো. আরিফের ১৬, ফারদিন খান সিদ্দিকীর ১৩ ও দেলোয়াড় হোসেন মোবারকের ১২ রানের উপর ভর করে সহজ জয় আদায় করে নেয়। মুক্তকণ্ঠ ক্লাবের ইয়াছিন ফরহাদ, সাজ্জাদ হোসেন ও সৈয়দ আকিব প্রত্যেকে ১টি করে উইকেট দখল করেন।
বুধবারের (১৭ মে) ২টি খেলায় এ আজিজ স্টেডিয়ামে এলিট পেইন্ট আরসি ও আবেদীন ক্লাব এবং মহিলা কমপ্লেক্সে বক্সিরহাট ইয়াং মেন্স ক্লাব ও ইয়াং স্টার ক্লাব মুখোমুখি হবে।