চীনের আদালতে মার্কিন নাগরিকের যাবজ্জীবন

গুপ্তচরবৃত্তির দায়ে এক মার্কিন নাগরিককে যাজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চীনের আদালত। সোমবার (১৫ মে) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সুযহোর আদালতে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম জন শিং-ওয়ান লেউং। ৭৮ বছর বয়সী লেউং হংকংয়ের স্থায়ী বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ।

বিবিসি জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সুজোর আদালত তার বিরুদ্ধে থাকা অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

আদালতের এক বিবৃতিতে বলা হয়, চীনের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি দুই বছর আগে লিউংকে গ্রেপ্তার করেছিল। তাকে গুপ্তচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। গ্রেপ্তারের সময় লিউং কোথায় বসবাস করছিলেন তা স্পষ্ট নয়।

বেইজিংয়ের মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, তাঁরা এ বিষয়ে অবগত আছেন। বিদেশে অবস্থান করা মার্কিন নাগরিকদের নিরাপত্তার চেয়ে বড় কোনো অগ্রাধিকার পররাষ্ট্র দপ্তরের নেই। আদালতে রুদ্ধদ্বার শুনানি চীনে খুবই সাধারণ ঘটনা। গুপ্তচরবৃত্তির অভিযোগের মতো সংবেদনশীল বিষয়ে সাধারণত খুব অল্প তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়।

চীনে ক্লোজড ডোর ট্রায়াল (গোপন বিচার প্রক্রিয়া) একটি সাধারণ বিষয়। তবে গুপ্তচরবৃত্তির মতো সংবেদনশীল অভিযোগের ক্ষেত্রে কিছু তথ্য সাধারণত প্রকাশ করা হয়। যদিও চীনে বিদেশী নাগরিকদের ক্ষেত্রে এই ধরনের কঠোর রায় তুলনামূলক বিরল।

জানা গেছে, আগামী জুলাই মাসে একটি নতুন আইন কার্যকর হবে চীনে। যা গুপ্তচরবৃত্তি আইনের পরিধিকে আরও বিস্তৃত করবে। আইনে জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত যেকোনো তথ্য হস্তান্তর নিষিদ্ধ করবে দেশটি। বিশ্লেষকরা বলছেন, লিউং-এর এই ঘটনায় চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিতে পারে। তবে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ গ্রহণ করবে তা এখনও অস্পষ্ট।