স্থগিত এসএসসি পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা ২৩ মের পর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (১৫ মে) সকালে রাজধানীর সরকারি টিচার্স কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে পিছিয়ে দেয়া হয়েছিল এসএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা। আগামী ২৩ মে সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে। এর পরেই পিছিয়ে দেয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। তবে পরীক্ষার সময় ও তারিখ পরে জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

সারাদেশে গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মাঝপথে আসার পর ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে গত শনিবার (১৩ মে) এক অফিস আদেশে এসএসসি ও সমমানের রোব ও সোমবারের (১৪ ও ১৫ মে) পরীক্ষা স্থগিত করে ছয়টি শিক্ষাবোর্ড। এর আগে ১৪ মে পরীক্ষা স্থগিত করেছিল পাঁচটি শিক্ষাবোর্ড।