৬ সপ্তাহ মাঠের বাইরে সাকিব

মিস হতে পারে আফগানিস্তান টেস্ট

ইনজুরির কারণে আয়ারল্যান্ড সফরে শেষ ম্যাচে ছিলেন না সাকিব আল হাসান।  হাতের আঙুলে ব্যথা পাওয়ায় তিনি মাঠে নামেননি।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলামকে উদ্ধৃত করে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরার সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছেন সাকিব।  যদিও পরে ওই ব্যথা নিয়ে সাকিব ব্যাটও করেছিলেন।

৫ বাউন্ডারিতে ২৬ রান করে আউট হন তিনি।  শান্তর অভিষেক সেঞ্চুরিতে বাংলাদেশ জয় পেয়েছে ৩ উইকেটের ব্যবধানে।  পরে শনিবার স্ক্যান করে দেখা যায়, সেখানে ফ্র্যাকচার হয়েছে।  এ ধরনের ফ্র্যাকচার ভাল হতে ৬ সপ্তাহর মত সময় লাগে।

তবে, ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকার অর্থ, আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে যে ১ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, তা তিনি মিস করতে পারেন।