চট্টগ্রামের হালিশহরে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে হালিশহর থানার বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন হাজেরা আক্তার টুনি (২৫) ও নুর নাহার ওরফে ঝিল্লি (৪৫)।
পুলিশ জানায়, হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় জয়নাল জমিদারের ভাড়াঘরের সামনে থেকে ওই দুই নারীকে ৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।