কালিয়া কান্দাপাড়া উচ্চ বিদ্যালয় সহকর্মী সহ শত ছাত্র-ছাত্রীদের কাঁদিয়ে বিদায় নিলেন- মাহমুদা খাতুন

শতশত ছাত্র-ছাত্রীকে কাঁদিয়ে বিদায় নিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা খাতুন এসময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও আবেগাপ্লুত হয়ে যায়।

মঙ্গলবার(৭ এপ্রিল ) দুপুরে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাব্বির আলম(সবুজ), সহকারী শিক্ষক রোকন,হাবিবুল্লাহ, শাহাদত হোসেন, জেসমিন সুলতানা,উপমা ঘোষ, খাইরুল বাশার, মাহবুব আলম,মাহাবুব (২) রহমত আলী,পপি সুলতানা,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষিকা মাহমুদা খাতুন ১৯৯৯ সালে কালিয়া কান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ে এম এ,এবং বি এড শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। দীর্ঘতম দিন সুনামের সাথে শিক্ষকতা করেন তার শিক্ষতা জীবনে কোন দাগ লাগতে দেয়নী তিনি।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশ্রু সজল ভাষায় বলেন আমি দীর্ঘ ১২ বছর যাবত এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন অবস্থায় আছি,আমার দেখা এ বিদ্যালয়ে কোন শিক্ষক শিক্ষিকার সাথে তার কোন প্রকার দূরত্ব সম্পর্কিত কোন কথা তেমন কোন কাজ সে করেনি। তিনি খুব দায়িত্ব কর্তব্য নিয়ে এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

এ সময় নবম শ্রেণীর শিক্ষার্থী বলেন, আর ক্লাসে পাব না ভাবতেই কষ্ট হচ্ছে। সব কিছু খুব মিস করব। এমন ম্যাডাম আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ভাবতে খুব কষ্ট হচ্ছে, আর নাম ধরে ডাকবে না আর ধমক দিবে না যে বাচ্চা এটা করিস না।

দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষিকা,মাহমুদা খাতুন।

সহকারী শিক্ষিকা, তার বক্তব্যে বলেন, দীর্ঘ সময় এ বিদ্যালয়ের সাথে যুক্ত ছিলাম, সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাকদের সাথে অনেক সময় কাটিয়েছি। তবে কখনো নিজ দায়িত্বে অবহেলায় করিনি। আমার জন্য সবাই দোয়া করবেন

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া সকল শিক্ষক ও শিক্ষার্থী মিলে তার জন্য দোয়া করেন।