মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে সমর্থন চান সাইফুল ইসলাম সাগর

টাঙ্গাইলের মধুপুরে আসন্ন পৌর নির্বাচনে মধুপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেন মোঃ সাইফুল ইসলাম সাগর।

জনসংযোগের অংশ হিসেবে শুক্রবার ৫ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া বাইতুস সালাম জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন মধুপুর পৌর যুবদলের আহ্বায়ক কারা নির্যাতিত নেতা সাইফুল ইসলাম সাগর। এসময় মুসুল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন এই ওয়ার্ল্ড অনেকক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন পেলে এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন সহ আপনাদের খেদমত করায় নিজেকে সমর্পণ করব। পরে সাইফুল ইসলাম সাগর স্হানীয় মুসুল্লিদের কাথে কুশল বিনিময় করেন। এবং ঈদ শুভেচ্ছা জানান।