দেশবিদেশের নানা প্রান্তে অনুষ্ঠান করে কোটি কোটি টাকা পারিশ্রমিক পান গায়ক অরিজিৎ সিংহ। এই মুহূর্তে দেশের সবোর্চ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক তিনি। তবুও অতি সাধারণ তাঁর জীবনযাপন। প্রথম বার উত্তরবঙ্গে শো করলেন তিনি।
গত মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ছিল তাঁর কনসার্ট । সেই শো-টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। দাম ছিল আকাশছোঁয়া। কলকাতা থেকে অভিনেতা জয়জিৎ ছেলেকে নিয়ে গিয়েছিলেন তাঁর গান শুনতে। কোনও কনভয় কিংবা গাড়ি-হেলিকপ্টার নয়, একেবারে ট্রেনে চেপেই শিলগুড়ি পৌঁছলেন গায়ক। গিয়েছিলেন ট্রেনে, ফিরলেন গাড়িতে।
মাথায় নীল পাগড়ি, পরনে নীল সাদা জ্যাকেট, সঙ্গে মানানসই প্যান্ট-শার্ট, হাতে গিটার। প্রায় ১৪,০০০ দর্শকের সামনের একের পর এক গান গাইলেন তিনি। যার মধ্যে ছিল পুরনো বাংলা গান। এ ছাড়াও ছিল গায়কের নিজস্ব গান, যেমন ‘দেবা দেবা’, ‘রাবতা’র মতো হিট নম্বরগুলি। সূত্র আনন্দ বাজার পত্রিকা