যশোর কেশবপুর উপজেলায় ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের চিংড়াবাজারে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা-কাটাকাটি মাধ্যমে মারামারি করে সাগরদাঁড়ী ও চিংড়াবাজারের কয়েকজন যুবক পোলাপান। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধায় সাগরদাঁড়ীর সাকিব নামে একটি ছেলে চিংড়াবাজারে আসলে চিংড়াবাজারের রানা ও নয়ন নামে দুই জন ছেলে সাকিবকে চিংড়াবাজারের আমতলা মোড় থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়
কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজাহারুল ইসলাম ( মানিক) বিষয়টি সমাধান করার জন্য আসলে সেখানে কিছু কথার ভুল বুঝার বুঝির কারণে ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির (টিনু) সাথে কথা কাটাকাটি শুরু হয়। এর পর হাতাহাতি শুরু হয়। ঘটনাটি নিয়ন্ত্রণে চিংড়া পুলিশ ক্যাম্পের আইসি জয় ব্যানার্জি ও এএসআই হুমায়ুন রশিদ ,এএসআই জাকির হোসেন সহ পুলিশ ফোর্স নিয়ে মারামারির নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে ঘটনা আরো বড় আকারে ধারণ করবে বলে আশঙ্কায় বিষয়টি কেশবপুর থানার অফিস ইনচার্জ মোঃ জহিরুল আলমকে জানালে তিনি নিরাপত্তা জোরদার করলে ১০ মিনিটে মধ্যে চিংড়াবাজার পুলিশ নিয়ন্ত্রণে চলে আসে। তবে স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।