গ্যাসের দাবিতে ঢাকা – চট্টগ্রাম সড়ক অবরোধ

  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে গ্যাসের দাবিতে  মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে  নাসিক ৩ ওয়ার্ডের বাসিন্দারা। শনিবার (৮ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তারা সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এর সামনে প্রায়  ১ ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন । এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্রগ্রামগামী লেনে কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়।  এতে চরম দুর্ভোগে পড়ে ওই পথে চলাচলকারী যাত্রীরা। সানারপাড় এলাকার সৈয়দ সাইফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘ তিন বছর যাবত গ্যাস পাইনা। ঠিকমত রান্নাবান্না করতে পারি না রাত তিনটায় গ্যাস আসে চারটায় চলে যায়, তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দপ্তরে বহু অভিযোগ করে কোন ফলাফল পায়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের জন্য দ্রুত গ্যাসের ব্যবস্থাটা করে দেয়া হয় এটাই আমাদের দাবি। মাদানি নগর এলাকার গৃহিণী শাহনাজ পারভীন বলেন, আশে পাশের সব জায়গায় গ্যাস থাকলেও আমাদের এখানে গ্যাস থাকে৷  গভীর রাতে আসলে আসে না আসলে তো নাই। তিতাস কর্মকর্তাদের জানানোর পর তারা শুধু বলেন দেখতাছি দেখতাছি কিন্তু কিছুই দেখেন না তারা। এবিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন,  গ্যাসের দাবিতে মহাসড়কে অবরোধ করে এলাকাবাসীরা। এতে কিছুক্ষণের জন্য সড়কে যানজট সৃষ্টি হয়। তবে তারা সবাই এখন সড়ক থেকে সড়ে গিয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি। এখন আর সড়কে কোনো জ্যাম নাই। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন, প্রায় ৩ বছর ধরে গ্যাসের সমস্যার কারনে মহাসড়কে অবরোধ করেছে এলাকাবাসী।  আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে এলাকাবাসীদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেই।  এখন সব কিছু স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, গ্যাস এখন আমাদের জাতীয় সমস্যা।  আমাদের এলএনজি সরবরাহ নাই। এই জন্য মূলত সমস্যা হয়েছে আমাদের হাতে তো কিছু নাই। তিন বছর ধরে গ্যাসের সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিন বছর ধরে গ্যাস নাই এটা যদি বলে থাকে তাহলে সঠিক না। আমাদের গ্যাসের ক্রাইসিস তাই রাতে দিনে মিলিয়ে গ্যাস আসে যায়। সারা বাংলাদেশে এখন গ্যাসের সমস্যা। গ্যাস যদি সরকার দিতে না পারে আমরা কী করতে পারি।  তবে সরকার ও আমাদের কর্তৃপক্ষ চেষ্টা করতেছে যেনো দ্রুত এ সমস্যার সমাধান হয়।