চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মির্জাপুরের মইয়েরহাট এলাকায় বেপরোয়া গতির বাস কেড়ে নিল সিএনজি অটোরিকশার দুই যাত্রীর প্রাণ।
শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেপরোয়া গতির বাস চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহতরা হলেন, ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড মোহচনা পাড়ার মালেক মেম্বার বাড়ির মৃত আলী হোসেনের পুত্র আব্দুল মোতালেব টুকু (৬৫) ও ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনিয়াপুকুর পাড় রহমতদিঘীর আমির মাঝি মিস্ত্রি বাড়ির মৃত শামসু মিয়ার পুত্র কুয়েত প্রবাসী আবছার (৬০)।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মফিজ দুপুর দেড়টার দিকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। তবে দুইজনের মারা গেছেন। তাদের পরিচয় পাওয়ার চেষ্টা করছি।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা. রশ্মি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই সিএনজি অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। আহতদের কে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।