ঈদে ঘর গোছাচ্ছে মা, পুকুরে ভাসছিল শিশু ইব্রাহিমের লাশ

রাউজানে পুকুরে পড়েছিল এলিনা (১১) ও সাদিকা সাজনুর (১৩) নামে দুই মামাতো-ফুফাতো বোন। মারা গেলেন মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসা এলিনা। হাসপাতালে ভর্তি করা হয়েছে এলিনার মামাতো বোন সাদিকা সাজনুরকে।

রবিবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় ঘটনাটি ঘটেছে রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের মুজিবুল হক কেরানীর বাড়িতে। এলিনা হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা ও চট্টগ্রাম নগরীর মুরাদপুরে বসবাসকারী মো.ফোরকানের মেয়ে।

আহত সাদিকা সাজনুর রাউজান পৌরসভার মোবারকখীল গ্রামের মো. পারভেজের মেয়ে।

অন্যদিকে ঈদের আগের দিন গত বুধবার (১০ এপ্রিল) বেলা ৩টায় রাউজান পৌরসবার ৫নং ওয়ার্ডের বাঁচা মিয়া সওদাগরের বাড়িতে পুকুরে ডুবে মো. ইব্রাহিম (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার প্রবাসী আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, ঈদে ঘর গোচানোর কাজে ব্যস্ত ছিলেন মা, খেলতে খেলতে পুকুরে পড়ে যায় শিশু ইব্রাহিম। ভাসমাান অবস্থায় উদ্ধার করে তাকে একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান বলেন, এলিনা তার মা রিমির সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। এলিনা তার মামাতো বোন সাজনুরের সঙ্গে খেলতে বের হয়। দুইজনই পুকুরে পড়ে গেলে স্থানীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এলিনাকে মৃত ঘোষনা করে। সাজনুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, পৌর ৫নং ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয় পুকুরে ডুবে।