ওমরাহ পালন করতে সৌদি গেলেন ফেরদৌস

পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের এমপি ফেরদৌস আহমেদ।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।   ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন তিনি।

তার পুরো নাম ‘ফেরদৌস আহমেদ’।  সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফেরদৌস মডেলিং ও উপস্থাপনাতেও সুনাম কুড়িয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।