৮.৬৬ ক্যারেটের ১৩০টি হিরা ব্যবহার করা হয়েছে একটি ঘড়িতে। আর ঘড়িটি শোভা পেয়েছে বলিউডের ভাইজান সালমান খানের হাতে। ভাইজান এবার আলোচনায় উঠে এলেন হাতঘড়ির জন্য।
কারণ এ ঘড়ির মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে যে কারও!
দ্য ইন্ডিয়ান হোরোলজির বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, সালমানের হাতের ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড পাটেক ফিলিপ। ঘড়িটির মূল্য ২৩.৫৪ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ২০ লাখ টাকার বেশি।
টেক ফিলিপের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে সালমানের হাতঘড়িটি পাওয়া যায়। ঘড়ির অন্যান্য তথ্য ঠিক থাকলেও এর মূল্য উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। তবে সালমানের ঘড়িটি নিয়ে জোর চর্চা চলছে সামাজিকমাধ্যমে!
সালমান খানকে শেষ পর্দায় দেখা যায় ‘টাইগার থ্রি’ সিনেমায়। এ সিনেমায়ও তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।