বিনা পারিশ্রমিকে শেখ রেহানার চরিত্রে মিষ্টি জান্নাত

বিরতি ভেঙে চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।  এবার পর্দায় আসবে শেখ রেহানার চরিত্রে।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিনা পারিশ্রমিকে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ছবিটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার।  সিনেমাটির ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও ‘আমি মায়ের কাছে যাব’ দুটি নামকরণ হয়েছে।  এরমধ্যে একটি নাম চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা।  চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে।

সিনেমাটিতে অভিনয়ের প্রসঙ্গে মিষ্টি জান্নাতের ভাষ্য, আসলে দীর্ঘদিন নিজের পারিবারিক কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম।  যার কারণে চলচ্চিত্রে সময় দিতে পারিনি।  এবার বেশ কিছু কাজ নিয়ে ফিরতে যাচ্ছি। যার মাঝে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমা অন্যতম।

২২ আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু হবে, আপাতত চলছে প্রস্তুতি।  এর প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ।  সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয় গুণকে প্রাধান্য দিচ্ছেন নির্মাতা।

কিছুদিন আগে চলচ্চিত্রটিতে ১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস।  এতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা।