চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মো. নাজমুল।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড মুরাদনগর এলাকায়।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুমন কুমার দে বলেন,“ মারামারির মামলা ওই আসামীর বিরুদ্ধে পরোয়ানা ছিল।”