একইদিনে বাংলাদেশেও মুক্তি পাবে ফাইটার

আগামী ২৫ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত বলিউড সিনেমা ফাইটার।

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনন্য মামুন বলেন, রোববার আমরা বলিউডের ফাইটার সিনেমাটি আনার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। আশা করছি প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা থ্রিডি ও টুডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবে।

এর আগে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বলিউডের পাঠান, জওয়ান, অ্যানিমেল ও ডানকি বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল।

ফাইটার সিনেমায় প্রথমবার জুটি হিসেবে পর্দায় আসছেন হৃতিক-দীপিকা। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়।